গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৮ জুলাই ২০২৬

মেনু

ইয়ামালের চোখে বিশ্বকাপ স্বপ্নের উঁকি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:০৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:০৮ এএম ২০২৬
ইয়ামালের চোখে বিশ্বকাপ স্বপ্নের উঁকি
ছবি

ছবি সংগৃহীত

লামিনে ইয়ামালের প্রতিভা যেমন আকাশছোঁয়া, স্বপ্নও তেমনি। ১৮ বছর বয়সী এই তরুণের চোখে এখন উঁকি দিচ্ছে নতুন স্বপ্ন। স্পেনের হয়ে এরই মধ্যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা ইয়ামাল এবার উন্মুখ বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে। ২০২৬ বিশ্বকাপের খুব বেশি দেরি নেই। 

 

আগামী জুন-জুলাইয়ে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডাতে শুরু হবে বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ আসর। ‘এইচ’ গ্রুপে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনের সাথে আছে কেপ ভার্দ, সৌদি আরব ও বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন উরুগুয়ে। অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে চলতি মৌসুমে ক্লাব ফুটবলের আঙিনায় আলো ছড়িয়ে চলা ইয়ামাল নিশ্চিতভাবেই থাকবেন স্পেন দলে। 

বার্সেলোনার জার্সিতে এরই মধ্যে ১৫ গোল করেছেন, ১৩ গোলে রেখেছেন অবদান। ফুটবল খেলাটিকে শিশুরা যেমন উপভোগের দৃষ্টিতে দেখে, ইয়ামালও তেমনি করে দেখেছেন; উপভোগ করছেন, রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতে অভিষ্ঠ লক্ষের পানে ছুটছেন দারুণ গতিতে। ইএসপিএনের সাথে আলাপচারিতায় ইয়ামাল এবার জানালেন, তার পরবর্তী লক্ষ্য পাঁচ মাস পর মাঠে গড়াতে যাওয়া বিশ্বকাপ। 

এরই মধ্যে স্পেনের হয়ে ২০২৪ সালে ইউরো জিতেছেন; এবার তিনি আরও বড় আঙিনায় সাফল্যের আনন্দে ভাসতে উন্মুখ। বিশ্বকাপ খেলতে মেক্সিকো গিয়ে দেশটির খাবার তাকোসের স্বাদ নেওয়ার কথাও এই ফরোয়ার্ড জানালেন এক গাল হেসে।


“এখনও পথচলার অনেক বাকি, কিন্তু শিহরণ সব স্প্যানিয়ার্ডের মতোই। আমরা জিততে চাই (বিশ্বকাপ) এবং এজন্য আমরা সবটুকু নিংড়ে দিতে চাই।” “আমি কখনও সেখানে (মেক্সিকো) যাইনি। 

আমি কিছু তাকোস (গমের রুটি, মাংস, সস, পনির ও শাকসবজি দিয়ে বানানো এক ধরণের মেক্সিকান খাবার) খাওয়ার চেষ্টা করব।” অল্প বয়সেই নাম-যশ-খ্যাতি সবই মিলেছে ইয়ামালের। তবে আলাপচারিতায় তার শিশুতোষ বিষয়গুলোও উঠে এসেছে। বার্সেলোনার ‘নাম্বার-১০’ বলেছেন, মাঠের বাইরে সাদাসিধে জীবনযাপনেই সাচ্ছ্বন্দ্যবোধ করেন তিনি। 

“বাচ্চারা যা করে, আমিও তাই করি: বন্ধুদের সাথে আড্ডা দেই, ভাইকে দেখভাল করি, প্লে-স্টেশন খেলি, হাঁটাহাঁটি করে বেড়াই।” “আমি কেবল ফুটবল নিয়ে পড়ে থাকার চেষ্টা করি না। 

ম্যাচের কথা ভেবে বা যে সব ফুল-ব্যাকের মুখোমুখি হয়েছি, তাদের ভিডিও দেখে সারা দিন পার করি না। দিনটি উপভোগ করি এবং যখন মাঠে নামি, নিজের সবটুকু ঢেলে দেই। কিন্তু যখন আমি মাঠের বাইরে যাই, এগুলো দূরে ঠেলে দেই।”

 

এসি/আপ্র/১১/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিল সমর্থক নিহত
০৮ জুলাই ২০২৬

আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিল সমর্থক নিহত

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন। মঙ...

জয়ের পরও কেন কাঁদলেন মেসি? বিশ্ব গণমাধ্যমে অশ্রুসিক্ত এক কিংবদন্তির গল্প
০৮ জুলাই ২০২৬

জয়ের পরও কেন কাঁদলেন মেসি? বিশ্ব গণমাধ্যমে অশ্রুসিক্ত এক কিংবদন্তির গল্প

শেষ বাঁশি বাজতেই যেন পুরো স্টেডিয়াম উল্লাসে বিস্ফোরিত হলো। আর্জেন্টিনার ফুটবলাররা ছুটে গেলেন একে অপর...

দুই গোল পিছিয়ে থেকেও মেসি জাদুতে শেষ আটে আর্জেন্টিনা
০৮ জুলাই ২০২৬

দুই গোল পিছিয়ে থেকেও মেসি জাদুতে শেষ আটে আর্জেন্টিনা

বিশ্বকাপের মঞ্চে এমন রাতই জন্ম দেয় কিংবদন্তির। যেখানে একদিকে থাকে বিদায়ের অন্ধকার, অন্যদিকে অমর হয়ে...

এন্ড্রিকের গোল মিস ও ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি
০৭ জুলাই ২০২৬

এন্ড্রিকের গোল মিস ও ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যখন শেষ ষোলোর ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে, তখন নরওয়ের কাছে হেরে চি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রতিহিংসার রাজনীতি নয়, ন্যায়বিচারই অগ্রাধিকার

প্রতিশোধপরায়ণ বা প্রতিহিংসার রাজনীতি নয়, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। আপনি কি মনে করেন, মাননীয় হুইপের এই বক্তব্য মোতাবেক সরকার পরিচালিত হচ্ছে বা হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে