গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৩ মে ২০২৬

মেনু

বিশ্বকাপ ঘিরে পাকিস্তানের নতুন সিদ্ধান্ত, আইসিসির সতর্কবার্তা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৩:২২ এএম ২০২৬
বিশ্বকাপ ঘিরে পাকিস্তানের নতুন সিদ্ধান্ত, আইসিসির সতর্কবার্তা
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। বাংলাদেশের সরে দাঁড়ানোর পর টুর্নামেন্টটি বয়কটের ইঙ্গিত দিয়েছিল বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি পাকিস্তানও। শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে এলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে পিসিবি।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে এক বিবৃতিতে বিশ্বকাপে অংশগ্রহণ ও ভারত ম্যাচ বয়কটের খবরটি নিশ্চিত করেছে পাকিস্তান সরকার।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত আসার পরপরই এক বিবৃতি দিয়েছে আইসিসি।

বিবৃতিতে আইসিসি জানিয়েছে, তারা সরকারি নীতি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তবে, পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের জন্য যেমন ভালো হবে না, তেমনি পাকিস্তানসহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তের জন্যও তা হতাশার।

পাকিস্তানকে সতর্ক করে আইসিসি আরো জানিয়েছে, তারা আশা করে, পিসিবি এই সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের ক্রিকেটের ভবিষ্যতের ওপর এর দীর্ঘস্থায়ী ও গভীর প্রভাব নিয়ে গুরুত্বের সঙ্গে ভাববে। কারণ, এর ফলে সামগ্রিক বিশ্ব ক্রিকেট কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে, পিসিবি নিজেও যার একটি সদস্য এবং সুবিধাভোগী।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, এই মুহূর্তে আইসিসির প্রধান লক্ষ্য হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন করা। যা কিনা সব সদস্য দেশেরই দায়িত্ব। আইসিসি প্রত্যাশা করছে, একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করবে, যা সংশ্লিষ্ট সকল পক্ষের স্বার্থ রক্ষা করবে।

এদিকে এখনো পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের বিষয়ে পিসিবি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দিয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে, পাকিস্তান যদি সত্যিই এই সিদ্ধান্তে অটল থাকে, তাহলে এর পরিণতি হতে পারে গুরুতর। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির সার্বভৌমত্ব ও স্বায়ত্তশাসনকে চ্যালেঞ্জ করে এমন কোনো সিদ্ধান্ত সংস্থাটি সহজে মেনে নেবে না।

আইসিসি ইতোমধ্যেই স্পষ্ট করে জানিয়েছে, তারা কোনো ভুল নজির স্থাপন করতে চায় না। শেষ মুহূর্তে কোনো বোর্ড যদি আইসিসির কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করে, তাহলে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত সংস্থাটি। যদিও কী ধরনের শাস্তি দেওয়া হতে পারে, তা এখনো চূড়ান্ত নয়, তবে সম্ভাব্য ব্যবস্থার তালিকা বেশ দীর্ঘ।

সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য অন্যান্য সদস্য বোর্ডের খেলোয়াড়দের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) না দেওয়া, পাকিস্তানকে এশিয়া কাপ থেকে নিষিদ্ধ করা, এমনকি আইসিসির রাজস্ব বণ্টন থেকে পিসিবির অংশ প্রত্যাহার করা।

এসি/আপ্র/০২/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

অবশেষে মেসির বিশ্বকাপে খেলা নিশ্চিত হলো
২৩ মে ২০২৬

অবশেষে মেসির বিশ্বকাপে খেলা নিশ্চিত হলো

একে একে সব দলই ঘোষণা করছে ফিফা ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড। জার্মানি, ফ্রান্স, ব্রাজিল ও ইংল্যা...

জিম্বাবুয়েতে ৩ সংস্করণেই খেলবে বাংলাদেশ
২২ মে ২০২৬

জিম্বাবুয়েতে ৩ সংস্করণেই খেলবে বাংলাদেশ

 আইসিসির ভবিষ্যৎ সফরসূচির পরিকল্পনা অনুযায়ী জিম্বাবুয়েতে দুটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলার কথা ছ...

রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসের
২২ মে ২০২৬

রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসের

দুই গোলে এগিয়ে যাওয়ার পর, আচমকাই পেনাল্টিতে গোল হজম করে আল নাস্র। তবে দারুণ এক ফ্রি কিকে দলকে দুর্ভা...

ঢাকায় পৌঁছানোর পর থমাস ডুলিকে বাংলাদেশের কোচ ঘোষণা
২২ মে ২০২৬

ঢাকায় পৌঁছানোর পর থমাস ডুলিকে বাংলাদেশের কোচ ঘোষণা

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হতে ঢাকায় এসে পৌঁছেছেন থমাস ডুলি। আজ (শুক্রবার) সকাল ৯টার দিকে এমিরেটস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিশু রামিসা হত্যাকাণ্ডের অভিযোগপত্র ও দ্রুত বিচার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হবে এবং সরকারের পক্ষ থেকে এর দ্রুত বিচার নিশ্চিত করা হবে। আপনি কি মনে করেন -মন্ত্রীর আশ্বাস অনুযায়ী সব ঠিকঠাক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 5 ঘন্টা আগে