গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেনু

‘সুপার সানডে’তে ৬ সেঞ্চুরি, ওয়ানডে ক্রিকেটে ইতিহাস

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০২:২৪ এএম ২০২৬
‘সুপার সানডে’তে ৬ সেঞ্চুরি, ওয়ানডে ক্রিকেটে ইতিহাস
ছবি

ছবি সংগৃহীত

একই দিনে তিনটি ওয়ানডে ম্যাচ, আর ছয়টি সেঞ্চুরি। ৫০ ওভারের ক্রিকেটে এমন দৃশ্য আগে দেখা যায়নি। ভারত-ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড-শ্রীলঙ্কা এই তিন ম্যাচ মিলিয়ে ২৭ সেপ্টেম্বরের দিনটি জায়গা করে নিয়েছে ওয়ানডে ক্রিকেটের রেকর্ডের পাতায়। 

 

পুরুষদের ওয়ানডেতে এক দিনে সর্বোচ্চ সেঞ্চুরির নতুন রেকর্ড হয়েছে এই ‘সুপার সানডে’তে। তিন ম্যাচের দুটিতে দুইজন করে ব্যাটার তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন, আর ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সেঞ্চুরি এসেছে তিনটি। 

তিরুবনন্তপুরামে শুরুটা করেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস। ভারতের বিপক্ষে ১০১ রান করেন তিনি। এরপর রান তাড়ায় ব্যাট হাতে ঝড় তোলেন ভারতের শুবমান গিল ও বিরাট কোহলি। 

গিলের ব্যাট থেকে আসে ১১০ রান, আর কোহলি ১৩৯ রানে অপরাজিত থাকেন।
এই সেঞ্চুরির পথে আরও একটি মাইলফলক ছুঁয়েছেন কোহলি। ওয়ানডেতে এটি তার ৫৫তম শতক। পাশাপাশি ১৫ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন ভারতের এই তারকা। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচটিও ছিল রানে ভরা। স্বাগতিকদের হয়ে সেঞ্চুরি করেন টেম্বা বাভুমা ও ডেভিড মিলার। 

 

বাভুমা করেন ১০৩ রান। আরও আগ্রাসী ছিলেন মিলার, তার ব্যাট থেকে আসে ১৪২ রান। দিনের শেষ সেঞ্চুরিটি আসে লন্ডনের ওভালে। শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের টম ব্যান্টন তুলে নেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক। 

 

১০৫ বলে ১২৬ রানের ইনিংসে ১৬টি চার ও ৫টি ছক্কা মেরেছেন তিনি। টি-টোয়েন্টির জনপ্রিয়তার সময়ে ওয়ানডের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা থাকলেও এমন একটি দিন ৫০ ওভারের ক্রিকেটের আলাদা আবেদনকে আবার সামনে নিয়ে এসেছে। ২৭ সেপ্টেম্বর তাই শুধু ছয়টি সেঞ্চুরির দিন নয়, ওয়ানডের রেকর্ডবুকে লেখা হয়ে থাকা একটি ব্যতিক্রমী দিনও।

ডিসি/আপ্র/২৮/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মুস্তাকিমের গোলে এশিয়ান কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ
১৭ নভেম্বর ২০২৬

মুস্তাকিমের গোলে এশিয়ান কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ

শুরুতে বড় হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশের কিশোররা। ২০২৭ সালে উজবেকিস্তানে অনুষ্ঠ...

২২ বছর পর টেস্ট সিরিজ জিতে বাংলাদেশকে মনে করালো জিম্বাবুয়ে
১৭ নভেম্বর ২০২৬

২২ বছর পর টেস্ট সিরিজ জিতে বাংলাদেশকে মনে করালো জিম্বাবুয়ে

টেস্টে দুর্দান্ত ছন্দে আছে জিম্বাবুয়ে। সবশেষ চার টেস্টের তিনটিই তারা জিতেছে, একটি ড্র। এর মধ্যে আফগা...

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল
১৭ নভেম্বর ২০২৬

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

ঘরের মাটিতে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭ গোল হজম করেছিল ব্রাজিল। সেই থেকে 'সেভেন আপ' নাম...

জাতীয় ক্রিকেট লিগে রেকর্ড ৮ম বারের মতো চ্যাম্পিয়ন খুলনা
১৭ নভেম্বর ২০২৬

জাতীয় ক্রিকেট লিগে রেকর্ড ৮ম বারের মতো চ্যাম্পিয়ন খুলনা

ম্যাচ জমিয়ে তোলার সকল রসদ ছিল শেষ দিন। কিন্তু কিছুই কাজে লাগাতে পারল না রংপুর। চ্যালেঞ্জিং পুঁজি নিয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই