গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:০২ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১২:১০ এএম ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলো বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে নেদারল্যান্ডস। আর তাতেই বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেয়েছেন বাংলাদেশ। ফলে সুপার সিক্সের দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকিট পেল টাইগ্রেসরা।

এর আগে বাছাই পর্বে টানা পাঁচ জয়ে আগেই মূলপর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। এবার নেরাদল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্র হারায় বিশ্বকাপ নিশ্চিত হলো বাংলাদেশের। 

বুধবার (২৮ জানুয়ারি) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১২৯ রান করে যুক্তরাষ্ট্র। জবাবে ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান করে নেদারল্যান্ডস। 

এরপরই হানা দেয় বৃষ্টি। খেলা আর মাঠে না গড়ালে ডিএল মেথডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায় নেদারল্যান্ডস। এই জয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ডসও। তাদের সমান ৬ পয়েন্ট থাকায় মূল পর্ব নিশ্চিত হয়েছে বাংলাদেশেরও।

বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাকি দুই দল হিসেবে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে এগিয়ে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের সম্ভাবনা আর নেই বললেই চলে।

উল্লেখ্য, আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।  

এসি/আপ্র/২৮/০১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শিরোপা জয়ের পর সাক্ষাৎকারে জ্ঞান হারালেন পারেদেস
২২ নভেম্বর ২০২৬

শিরোপা জয়ের পর সাক্ষাৎকারে জ্ঞান হারালেন পারেদেস

দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব ফুটবল প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার শিরোপা জিতেছে আর্জেন্টিন...

প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেরে সমালোচনায় মেসি
২২ নভেম্বর ২০২৬

প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেরে সমালোচনায় মেসি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হারের ম্যাচে মেজাজ হারি...

মুম্বাই ছেড়ে দিল্লির সঙ্গে যুক্ত হলেন জায়াওয়ার্দেনে
২১ নভেম্বর ২০২৬

মুম্বাই ছেড়ে দিল্লির সঙ্গে যুক্ত হলেন জায়াওয়ার্দেনে

আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর এক মাস পর নতুন ঠিকানায় যোগ দিয়ে...

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হারালেন রিজওয়ান
২১ নভেম্বর ২০২৬

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হারালেন রিজওয়ান

পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটারদের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই