গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

স্ট্রাইকার আল আমিন ১৫ ম্যাচ নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪ পিএম, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৩৫ এএম ২০২৬
স্ট্রাইকার আল আমিন ১৫ ম্যাচ নিষিদ্ধ
ছবি

আল আমিন

গত জুনে মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচের সেই আলোচিত হাতাহাতির ঘটনায় বড় শাস্তি পেলেন আল আমিন। বাংলাদেশের এই স্ট্রাইকারকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। 

 

ওই ম্যাচের অনাকাঙ্ক্ষিত কাণ্ডে জড়ানো মিডফিল্ডার মিরাজুল ইসলামকেও দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। 

এই দুই ফুটবলের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।


গত জুনে ডায়মন্ড জুবিলি ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট খেলতে মালদ্বীপ গিয়েছিল বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে ৭ জুনে স্বাগতিকদের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ১-১ ড্র করে ফাইনালে উঠতে ব্যর্থ হয় দল। 

 

মিরাজুল ৫৪তম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে সমতা ফেরালেও বাংলাদেশ হয় তৃতীয়। ওই ম্যাচেই রেফারির সিদ্ধান্ত নিয়ে ‘বিতর্ক’ ছিল। যোগ করা সময়ে রেফারির এক সিদ্ধান্ত নিয়ে রণক্ষেত্র তৈরি হয়। বল নিয়ন্ত্রণের লড়াইয়ে পিয়াস আহমেদ নোভার সঙ্গে সংঘর্ষে মাটিতে পড়ে যান মালদ্বীপের হাসান ইনাজ। 

 

রেফারি মালদ্বীপের পক্ষে ফ্রি-কিকের সিদ্ধান্ত দিলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশের খেলোয়াড়েরা। লাল কার্ড দেখেন আল আমিন। বেঞ্চ থেকে প্রতিবাদ করে লালকার্ড দেখেন মিরাজুলও। 

 

লাল কার্ড দেখে মেজার হারিয়ে রেফারিকে ধাক্কা দিয়ে বসেন আল আমিন। হট্টগোল থামার পর আবার শুরু হলে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। শেষ দিকে ফের তর্কে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়েরা। 

 

মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি, মারামরি। পরে দুই পক্ষের অফিসিয়ালদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

 

অনাকাঙ্ক্ষিত সেই ঘটনায় শাস্তি পেলেন আল আমিন ও মিরাজুল।

ডিসি/আপ্র/১৮/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নতুন কুঁড়ি স্পোর্টসে রেকর্ড নিবন্ধন, খেলোয়াড় ১৬ লাখ ছাড়ালো
১৫ অক্টোবর ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টসে রেকর্ড নিবন্ধন, খেলোয়াড় ১৬ লাখ ছাড়ালো

পাঁচ বছরে সুফল পাওয়ার আশা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের
১৪ অক্টোবর ২০২৬

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা র‌্যা...

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
১৪ অক্টোবর ২০২৬

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওয়ানডেটাও সুখকর হলো না বাংলাদেশের মেয়েদের।  ৮ উইকেটের বড় হারে তিন...

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই
১৪ অক্টোবর ২০২৬

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়েও গালাতাসারাইয়ের মাঠে ৪-১ গোলের বড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে