গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মেনু

আর্জেন্টাইন কোচ নিয়োগ দিলো মোহামেডান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮ পিএম, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:০৫ এএম ২০২৬
আর্জেন্টাইন কোচ নিয়োগ দিলো মোহামেডান
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন ফুটবল মৌসুমের জন্য আটঘাট বেঁধেই মাঠে নামছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলবদলের বাজারে আগেই বড় চমক দেখিয়েছে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ডেরা থেকে একঝাঁক (৯ জন) তারকা ফুটবলারকে দলে ভিড়িয়েছে সাদাকালোরা। 

 

এবার এই শক্তিশালী স্কোয়াডের রণকৌশল সাজানোর দায়িত্ব তুলে দেওয়া হলো স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলার কাঁধে। ভারতীয় ফুটবলে সাফল্যের সুবাস ছড়ানো এই অভিজ্ঞ ট্যাকটিশিয়ানকে আসন্ন মৌসুমের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মোহামেডান। 

 

নিজেদের ক্লাব প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূইঁয়া, ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা।

 


আর্জেন্টিনায় জন্ম নেওয়া ৫৩ বছর বয়সী ভারেলা মূলত স্প্যানিশ নাগরিক। তার ঝুলিতে রয়েছে কোচিংয়ের সর্বোচ্চ ডিগ্রি ‘উয়েফা প্রো লাইসেন্স’। 

 

তবে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন প্রতিবেশী দেশ ভারতের ঘরোয়া ফুটবলে দারুণ সব সাফল্যের কারণে। 

 

ভারতে ভারেলার কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২০১৮ সালে গোকুলাম কেরালার দায়িত্ব নিয়েই ক্লাবটিকে ‘কেরালা প্রিমিয়ার লিগ’ চ্যাম্পিয়ন করার স্বাদ দেন তিনি। ঠিক তার পরের বছরই তার অধীনে ঐতিহ্যবাহী ‘ডুরান্ড কাপ’ ঘরে তোলে দলটি। 

 

এরপর ২০২০-২১ মৌসুমে চার্চিল ব্রাদার্সের ডাগআউটে দাঁড়ান এই কোচ। তার অধীনে ১৫ ম্যাচের ৮টিতে জয় ও ৫টিতে ড্র নিয়ে আই-লিগে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে চার্চিল। 

 

পরবর্তীতে তিনি এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের দায়িত্ব নেন এবং ২০২৩ সালে দলটিকে ‘স্ট্যাফোর্ড চ্যালেঞ্জ কাপ’ জেতান। তার অধীনে সেবার ১৯ ম্যাচ খেলে ১২টিতেই জয় পেয়েছিল বেঙ্গালুরু। 

 

বাংলাদেশে আসার আগে ভারতে তার সর্বশেষ ঠিকানা ছিল এসসি দি গোয়া। বসুন্ধরা কিংস থেকে আসা খেলোয়াড়দের সমন্বয়ে মোহামেডানের এবারের স্কোয়াডটি বেশ ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী। 

 

ভারতীয় ফুটবলে নিজেকে বারবার প্রমাণ করা ভারেলা এবার বাংলাদেশের ঘরোয়া ফুটবলে কেমন চমক দেখান এবং সাদাকালো শিবিরকে শিরোপার দৌড়ে কতটা এগিয়ে নিতে পারেন, দেশের ফুটবলপ্রেমীদের নজর এখন সেদিকেই।

ডিসি/আপ্র/১৮/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাতীয় দল নয়, নাঈমের চোখ দক্ষিণ আফ্রিকা সিরিজে
১৮ আগস্ট ২০২৬

জাতীয় দল নয়, নাঈমের চোখ দক্ষিণ আফ্রিকা সিরিজে

জাতীয় দলে ফেরার লক্ষ্যটা স্পষ্ট নাঈম শেখের। তবে সেই লক্ষ্য নিয়ে এখনই বেশি দূর ভাবতে চান না বাংলাদেশি...

দ্রুততম ছক্কার সেঞ্চুরি পান্তের
১৮ আগস্ট ২০২৬

দ্রুততম ছক্কার সেঞ্চুরি পান্তের

লাহিরু কুমারার লেংথ ডেলিভারিতে অফ স্টাম্পের দিকে সরে গিয়ে পুল করলেন রিশাভ পান্ত। ডিপ ফাইন-লেগ সীমানা...

বাংলাদেশের বিপক্ষে হেরে দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
১৮ আগস্ট ২০২৬

বাংলাদেশের বিপক্ষে হেরে দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ডারউইন টেস্টে বাংলাদেশের বিপক্ষে ভরাডুবির পর দলে একটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। বাদ পড়েছেন বাজে সম...

স্ট্রাইকার আল আমিন ১৫ ম্যাচ নিষিদ্ধ
১৮ আগস্ট ২০২৬

স্ট্রাইকার আল আমিন ১৫ ম্যাচ নিষিদ্ধ

গত জুনে মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচের সেই আলোচিত হাতাহাতির ঘটনায় বড় শাস্তি পেলেন আল আমিন। বাংলাদেশের এই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে