গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মেনু

চট্টগ্রামে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৯:৩৫ পিএম, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৪২ এএম ২০২৬
চট্টগ্রামে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ঢাকার পর চট্টগ্রামেও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের বিশেষ মহিলা বাস সার্ভিস চালু হয়েছে। গোলাপি রঙের দুটি বাসে চালক, সহকারী ও যাত্রী-সবাই নারী থাকবেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরীর কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় বেলুন উড়িয়ে এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা হয়ে পতেঙ্গা রুটে বাস চলাচল শুরু করে।

প্রায় ২২ থেকে ২৫ কিলোমিটারের এই রুটে কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আর কালুরঘাট বা কাপ্তাই রাস্তার মাথা থেকে পতেঙ্গা পর্যন্ত ভাড়া ৬৮ টাকা।

বাস সার্ভিস চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নারী যাত্রীরা। তাঁদের মতে, সাধারণ গণপরিবহনে চলাচলের সময় ইভটিজিং, হয়রানি ও অনাকাঙ্ক্ষিত স্পর্শসহ নানা সমস্যার মুখোমুখি হতে হয়। শুধু নারীদের জন্য বাস চালু হওয়ায় এসব ভোগান্তি অনেকটাই কমবে।

জেরিন নামের এক নারী যাত্রী বলেন, সাধারণ বাসে অনেক সময় ইভটিজিং ও হয়রানির শিকার হতে হয়। আবার নারী যাত্রীর সংখ্যা কম থাকলে অনেক সময় বাসে উঠতেও দেওয়া হয় না। এই বাসে চালক, সহকারী ও যাত্রী সবাই নারী হওয়ায় তাঁরা অনেক বেশি নিরাপদ বোধ করছেন।

আরেক যাত্রী রুমা আক্তার বলেন, অনেক দিন ধরেই নারীদের জন্য আলাদা বাস চালুর প্রত্যাশা ছিল। এটি প্রশংসনীয় উদ্যোগ। নারীদের জন্য আরো বাস চালু করা উচিত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, এটি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকারের অংশ। সরকার সেই অঙ্গীকার বাস্তবায়ন করছে। বাসের চালক ও সহকারী সবাই নারী উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীকে চট্টগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, সরকার যে উদ্দেশ্যে কর্মসূচিটি শুরু করেছে, নারীরা যাতে স্বাচ্ছন্দ্য ও নিরাপদে চলাচল করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

জানা গেছে, চালু হওয়া দুটি বাসের একটি দ্বিতল। এতে আসন রয়েছে ৭৫টি। অন্য বাসটিতে রয়েছে ৪৫টি আসন। দ্বিতল বাসে একজন নারী চালক ও দুজন সহকারী এবং অপর বাসে একজন নারী চালক ও একজন সহকারী দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্টরা জানান, কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে গণপরিবহনে চলাচলের সুযোগ তৈরি করাই এই বিশেষ বাস সার্ভিসের মূল উদ্দেশ্য। একই সঙ্গে নারী চালক ও সহকারী নিয়োগের মাধ্যমে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।

চট্টগ্রাম নগরীতে প্রতিদিন বিপুলসংখ্যক নারী গণপরিবহনে যাতায়াত করেন। ভিড়, আসনসংকট ও নিরাপত্তাজনিত বিভিন্ন সমস্যার কারণে তাঁদের ভোগান্তিতে পড়তে হয়। নারী চালক ও সহকারী পরিচালিত পৃথক বাস সার্ভিস চালুর ফলে এসব সমস্যা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রাথমিকভাবে দুটি বাস দিয়ে সার্ভিসটি শুরু হলেও যাত্রীদের চাহিদা ও কার্যক্রমের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে এর পরিধি বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক মাসুদ আলমসহ বিআরটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানা/ডিসি/আপ্র/১৮/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মাদ্রাসায় ভর্তির কথা বলে নিখোঁজ, নদীতে মিলল তাসপিয়ার মরদেহ
১৮ আগস্ট ২০২৬

মাদ্রাসায় ভর্তির কথা বলে নিখোঁজ, নদীতে মিলল তাসপিয়ার মরদেহ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় শিশুর মরদে...

মেলার বাইরে লটারি বিক্রি, যুবকের সাত দিনের কারাদণ্ড
১৮ আগস্ট ২০২৬

মেলার বাইরে লটারি বিক্রি, যুবকের সাত দিনের কারাদণ্ড

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে খোলহাটি কুটির শিল্প ও বাণিজ্য মেলা...

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থী পেল জেলা পরিষদের বৃত্তি
১৮ আগস্ট ২০২৬

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থী পেল জেলা পরিষদের বৃত্তি

মেহেরপুরে ৭০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের বৃত্তি প্রদান করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে ‘...

কর্ণফুলী নদীতে ভেসে উঠল অজ্ঞাত নারীর মরদেহ
১৮ আগস্ট ২০২৬

কর্ণফুলী নদীতে ভেসে উঠল অজ্ঞাত নারীর মরদেহ

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। মঙ্গলবার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে