গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মেনু

চীনে পিক্সেল ডিভাইসের উৎপাদন গুটিয়ে নিচ্ছে গুগল

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৮ পিএম, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:০৮ এএম ২০২৬
চীনে পিক্সেল ডিভাইসের উৎপাদন গুটিয়ে নিচ্ছে গুগল
ছবি

২০২৭ সাল থেকে পিক্সেল স্মার্টফোন, স্মার্টওয়াচ ও ইয়ারবাড-সবই চীনের বাইরে তৈরি করবে প্রতিষ্ঠানটি

আগামী বছর থেকে চীনে পিক্সেল ডিভাইসের উৎপাদন পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। ২০২৭ সাল থেকে পিক্সেল স্মার্টফোন, স্মার্টওয়াচ ও ইয়ারবাড-সবই চীনের বাইরে তৈরি করবে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক উৎপাদন সাফল্য ও নতুন পরিকল্পনাকে কাজে লাগিয়ে ভিয়েতনামসহ বিকল্প দেশগুলোতে উৎপাদন কার্যক্রম সরিয়ে নেওয়ার বড় উদ্যোগ নিয়েছে গুগল।

জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ভিয়েতনাম ও ভারতে উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে গুগল। তবে তাদের অধিকাংশ ডিভাইসের উৎপাদন এখনও চীনেই হয়ে আসছিল। এবার সরবরাহকারীদের জানানো হয়েছে, ২০২৭ সাল থেকে সব ধরনের পিক্সেল ডিভাইস চীনের বাইরে উৎপাদন করা হবে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গুগল ভিয়েতনামে তাদের পরবর্তী পিক্সেল ১১ সিরিজের বিভিন্ন ডিভাইসের নকশা ও উৎপাদনের কাজ করবে।

নতুন স্থানে উচ্চপ্রযুক্তির পিক্সেল ফোন উৎপাদনের জন্য গুগলকে বড় অঙ্কের বিনিয়োগ করতে হয়েছে। পরীক্ষার সরঞ্জাম ও আধুনিক যন্ত্রপাতি স্থাপনের পাশাপাশি পুরো উৎপাদন প্রক্রিয়া যাচাই এবং ত্রুটিমুক্ত করতে প্রতিষ্ঠানটিকে বিপুল সময় ও অর্থ ব্যয় করতে হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, ভিয়েতনামে পিক্সেল ফোন উৎপাদনের পরীক্ষামূলক সাফল্য গুগলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। স্মার্টফোনের মতো জটিল পণ্য সেখানে সফলভাবে উৎপাদন সম্ভব হলে তুলনামূলক সহজ স্মার্টওয়াচ ও ইয়ারবাডের উৎপাদনও একই দেশে সরিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

এক সূত্রের বরাতে নিক্কেই এশিয়া জানিয়েছে, অ্যাপলের তুলনায় গুগলের জন্য চীন থেকে উৎপাদন সরিয়ে নেওয়া তুলনামূলক সহজ। এর অন্যতম কারণ, চীনে গুগল আনুষ্ঠানিকভাবে কোনো পিক্সেল ডিভাইস বিক্রি করে না। বিশ্ববাজারেও পিক্সেলের ব্যবহারকারীর পরিসর অ্যাপলের আইফোনের তুলনায় অনেক ছোট।

এ ছাড়া ভিয়েতনামে স্যামসাংয়ের তৈরি করা স্মার্টফোন সরবরাহব্যবস্থা ও অবকাঠামোর সুবিধাও গুগল কাজে লাগাতে পারছে।

সরবরাহকারীদের তথ্য অনুযায়ী, চলতি বছর পিক্সেল ফোনের সরবরাহ ৮ থেকে ১০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে গুগলের। ২০১৫ সালে পিক্সেল ফোনের চালান ছিল প্রায় ১ কোটি ২০ লাখ ইউনিট। নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনাইয়ের ব্যবহারকারী বাড়াতেই ফোনের উৎপাদন বৃদ্ধির কৌশল নিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে মেমোরি যন্ত্রাংশের দাম ক্রমাগত বাড়ায় খরচ কমানোর উদ্যোগও নিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি ক্লাউড কম্পিউটিং ব্যবস্থার জন্য কেনা চিপের সঙ্গে পিক্সেল ফোনের মেমোরি চিপের ক্রয়াদেশ একত্র করে একসঙ্গে কেনাকাটা করছে।
সানা/আপ্র/১৮/৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

চলন্ত বাসে পরীক্ষামূলক স্যাটেলাইট ইন্টারনেট
১৮ আগস্ট ২০২৬

চলন্ত বাসে পরীক্ষামূলক স্যাটেলাইট ইন্টারনেট

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের জন্য চালু হওয়া বিআরটিসির মহিলা বাস সার্ভিসে স্যাটেলাইটভিত্...

ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখবেন যেভাবে
১৮ আগস্ট ২০২৬

ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে কাছের কেউ মেসেজ পাঠিয়ে সেটি সবার জন্য মুছে দিলে কৌতূহল হওয়া স্বাভাবিক। চ্যাটে ‘মেসেজটি...

খালি চোখেই আজ রাতে দেখা যাবে পার্সিড উল্কাবৃষ্টি
১২ আগস্ট ২০২৬

খালি চোখেই আজ রাতে দেখা যাবে পার্সিড উল্কাবৃষ্টি

বছরের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক দৃশ্য পার্সিড উল্কাবৃষ্টি দেখা যেতে পারে আজ বুধবার রাতে। ১২ আগস্ট রা...

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশে
১২ আগস্ট ২০২৬

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশে

উত্তর গোলার্ধের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বুধবার (১২ আগস্ট) ঘটতে যাচ্ছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিশ্বে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে