গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট

‘২৪–কে ৭১–এর বিরুদ্ধে দাঁড় করানো’র দিন থেকেই আওয়ামী লীগ ফিরেছে

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:০১ পিএম, ২০ মে ২০২৬ | আপডেট: ০৪:৩৩ এএম ২০২৬
‘২৪–কে ৭১–এর বিরুদ্ধে দাঁড় করানো’র দিন থেকেই আওয়ামী লীগ ফিরেছে
ছবি

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম -ছবি সংগৃহীত

জুলাই গণ–অভ্যুত্থানের পর নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কার্যত দেশের রাজনীতিতে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১৯ মে) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ অভিমত তুলে ধরেন এবং আওয়ামী লীগের পুনরুত্থানের পেছনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক কারণের দীর্ঘ ব্যাখ্যা দেন।

পোস্টের শুরুতে মাহফুজ আলম লেখেন, আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং একটি ‘ধর্মতত্ত্ব’; সেই বিশ্বাসই আবার ফিরে এসেছে। এরপর তিনি ধারাবাহিকভাবে ব্যাখ্যা করেন, কোন কোন ঘটনা ও পরিস্থিতির মধ্য দিয়ে আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি হয়েছে।

মাহফুজ আলমের মতে, ‘২৪–কে ৭১–এর বিরুদ্ধে দাঁড় করানো’, ডানপন্থী রাজনীতির উত্থানে অন্তর্বর্তী সরকারের লোকজনের ভূমিকা এবং আইনের শাসনের পরিবর্তে ‘মবের শাসন’কে প্রশ্রয় দেওয়ার মধ্য দিয়েই আওয়ামী লীগের প্রত্যাবর্তন শুরু হয়।

তিনি আরো বলেন, মাজারে হামলা, মসজিদ থেকে ভিন্নমতাবলম্বীদের বের করে দেওয়া এবং হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়নের ঘটনায় নীরবতা আওয়ামী লীগের ফেরার পথ সহজ করেছে। একই সঙ্গে ধর্মনিরপেক্ষ মূল্যবোধে বিশ্বাসীদের মধ্যে ডানপন্থার উত্থান নিয়ে আতঙ্ক এবং ‘মবস্টারদের’ নায়ক হিসেবে প্রতিষ্ঠার চেষ্টাও এ প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে বলে মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়েও কঠোর সমালোচনা করেন মাহফুজ আলম। তাঁর ভাষ্য, ব্যবস্থা পরিবর্তনের বদলে সীমিত সংস্কার ও ঐকমত্য কমিশনের মতো উদ্যোগ জনগণকে হতাশ করেছে। একই সঙ্গে বিএনপি, জামায়াত ও অন্তর্বর্তী সরকারের পারস্পরিক রাজনৈতিক অবস্থানও আওয়ামী লীগের পুনরুত্থানে ভূমিকা রেখেছে বলে তিনি দাবি করেন।

পোস্টে তিনি আরো উল্লেখ করেন, ছাত্রদের বিপ্লবী রাজনৈতিক শক্তিতে পরিণত না হয়ে ‘মব’ ও ‘ক্লাব সংস্কৃতিতে’ জড়িয়ে পড়া, গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, আমলাতান্ত্রিক সিদ্ধান্তনির্ভর শাসনব্যবস্থা এবং ‘কিচেন ক্যাবিনেট’–কেন্দ্রিক ক্ষমতা পরিচালনাও আওয়ামী লীগের ফিরে আসার পেছনে কাজ করেছে।

মাহফুজ আলমের অভিযোগ, বিশ্ববিদ্যালয়, ট্রাইব্যুনাল ও বিভিন্ন কমিশনকে রাজনৈতিক দরকষাকষির হাতিয়ারে পরিণত করা হয়েছে। পাশাপাশি নতুন গণমাধ্যম অনুমোদনে বাধা, জুলাই ঘোষণাপত্রের প্রক্রিয়া আমলাতন্ত্রের হাতে তুলে দেওয়া এবং মতভিন্নতাকে দমন করার সংস্কৃতিও আওয়ামী লীগের জন্য সহায়ক পরিবেশ তৈরি করেছে।

তিনি আরো বলেন, বাঙালি জাতীয়তাবাদের মোকাবিলায় ‘রিগ্রেসিভ কালচার’ প্রতিষ্ঠার চেষ্টা, সংস্কার ও বিচারপ্রক্রিয়াকে নির্বাচনী সমঝোতার অংশ বানানো এবং জুলাই আন্দোলনে ভূমিকা রাখা সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক ব্যক্তিদের উপেক্ষা করাও আওয়ামী লীগের পুনরুত্থানের কারণগুলোর মধ্যে রয়েছে।

পোস্টের শেষাংশে মাহফুজ আলম উল্লেখ করেন, আওয়ামী লীগের ফিরে আসার পেছনের কারণের তালিকা আরো দীর্ঘ হবে।
সানা/আপ্র/২০/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সামাজিক মাধ্যমে দ্রুত আয়ের পথ তৈরি করবেন যেভাবে
০৩ অক্টোবর ২০২৬

সামাজিক মাধ্যমে দ্রুত আয়ের পথ তৈরি করবেন যেভাবে

সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলো। কয়েক ঘণ্টার মধ্যেই লাখো মানুষ সেটি দেখলেন। এরপর শুরু হলো আয়।...

ফেসবুকের ভিডিও দেখে নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী
০২ অক্টোবর ২০২৬

ফেসবুকের ভিডিও দেখে নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী

প্রায় তিন মাস ধরে নিখোঁজ ছিলেন আলেয়া বেগম। আত্মীয়স্বজনের বাড়ি, রেলস্টেশন, বাস টার্মিনাল, মাজার, হাস...

নীতিতে নিষেধ, তবু ১৯ বাংলাদেশি বাহিনীর পেইজে আয়ের সুযোগ দিয়েছে মেটা
০১ অক্টোবর ২০২৬

নীতিতে নিষেধ, তবু ১৯ বাংলাদেশি বাহিনীর পেইজে আয়ের সুযোগ দিয়েছে মেটা

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার নিজস্ব নীতিতে সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার পেইজ মনিটাইজেশনের জন্য বিবেচ...

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড
২৭ আগস্ট ২০২৬

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড

শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনতে এবার বড় পদক্ষেপের পথে নিউজিল্যান্ড। অনূর্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে