গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

নারী নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে মহিলা পরিষদের সমাবেশ

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২০ মে ২০২৬ | আপডেট: ২০:৩৮ এএম ২০২৬
নারী নির্যাতনের প্রতিবাদে  বাগেরহাটে মহিলা পরিষদের সমাবেশ
ছবি

ছবি সংগৃহীত

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বাগেরহাটে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

মঙ্গলবার (১৯ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি পিয়ারা আক্তার।

সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির চেয়ারম্যান ও শিক্ষাবিদ মো. মোজাফফর হোসেন এবং বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি এস এম রাজ।

জেলা শাখার সাধারণ সম্পাদক রিজিয়া পারভীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সহসভাপতি জোছনা দেবনাথ, সাংগঠনিক সম্পাদক হেনা চৌধুরী, প্রশিক্ষক মাধুরী বিশ্বাস, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক নার্গিস আক্তার লুনা, উপপরিষদ সম্পাদক নাদিরা আকরাম, সোনালী সোম, তিথি দেবনাথ, তরুণ সদস্য তুহিনা বেগম, ছহিফা আক্তার, হাবিবা আক্তার মিমি, জামান তিশা, ফারজানা জামান, উশা মালাকার, জুঁই আক্তার ও লিজা আক্তারসহ অন্যরা।

সমাবেশে বক্তারা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, নির্যাতন এবং সামাজিক অনাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এ ধরনের ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সানা/আপ্র/২০/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান
০৫ অক্টোবর ২০২৬

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান

গণ-অভ্যুত্থানে স্বৈরশাসনের পতন হলেও দেশে গণমাধ্যমের স্বাধীনতা এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন প...

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
০৫ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্য...

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ
০৫ অক্টোবর ২০২৬

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ

শেরপুর সদর উপজেলায় নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর মৃগী নদী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সৈয়দ সাদমান জয়...

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
০৪ অক্টোবর ২০২৬

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে নকল ঘি বিক্রির দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে