গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাহফুজ আলমের বিস্ফোরক পোস্ট

জনগণের সঙ্গে কি ধোঁকাবাজি চলছে

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:০৭ এএম ২০২৬
জনগণের সঙ্গে কি ধোঁকাবাজি চলছে
ছবি

ফাইল ছবি

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংসদীয় কর্মকাণ্ড এবং জনজীবনের ক্রমবর্ধমান সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। এতে, সংসদ সদস্য ও রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন তিনি।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে মাহফুজ আলম বলেন, গত দুই সপ্তাহ ধরে চলতে থাকা সংস্কার ও বিচারের আলাপ কোথায় হারিয়ে গেল? বর্তমানে রাষ্ট্র সংস্কার বা ইনসাফ কায়েমের আলোচনার চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে ভাগ-বাটোয়ারার রাজনীতি।

তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে আজ কৃষকের মৃত্যু হচ্ছে এবং নিরবচ্ছিন্ন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেইসঙ্গে হামের প্রকোপে শিশু মৃত্যু, অর্থনীতির বেহাল দশা ও নাগরিক নিরাপত্তাহীনতার মতো গুরুতর বিষয়গুলো এখন আলোচনার বাইরে চলে গেছে।

সংসদের ভেতরের এবং বাইরের কার্যক্রমকে তিনি ‘বাটোয়ারার রাজনীতি’ হিসেবে অভিহিত করেছেন। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, দুপুরে এক পক্ষ মারবেন আর রাতে আরেক পক্ষ মারবেন, এভাবেই কি জনগণকে ধোঁকা দেওয়া হবে?

বিশেষ করে সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা এবং স্থানীয় সরকার ব্যবস্থায় তাদের হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেছেন তিনি। স্থানীয় সরকারের অফিস এমপিদের হাতে ছেড়ে দেওয়া এবং তাদের জন্য নতুন গাড়ি, বিলাসিতা বলেও মন্তব্য করেছেন তিনি।
সানা/আপ্র/২৪/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড
২৭ আগস্ট ২০২৬

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড

শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনতে এবার বড় পদক্ষেপের পথে নিউজিল্যান্ড। অনূর্...

মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা
২৩ আগস্ট ২০২৬

মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

ইসলামি বক্তা হাবিবুর রহমান মিসবাহের দশম স্ত্রী হতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন কনটেন্ট...

রগকাটা’ জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুর
১৬ আগস্ট ২০২৬

রগকাটা’ জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুর

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের কর্মীদের হামলার অভিযোগ করেছেন দলটির সভাপ...

অনলাইনে ৩৫৩ কোটি টাকার ভুয়া অর্ডারে নারী গ্রেফতার
১১ আগস্ট ২০২৬

অনলাইনে ৩৫৩ কোটি টাকার ভুয়া অর্ডারে নারী গ্রেফতার

অনলাইনে কেনাকাটার নামে প্রায় ৪৩০ কোটি ইয়েন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫৩ কোটি টাকার পণ্য অর্ডার করে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 7 ঘন্টা আগে