গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অবহেলার চর থেকে উঠে আসা কণ্ঠ ছুঁয়ে গেল সবার হৃদয়

সুখদেব কুমার সানা

সুখদেব কুমার সানা

প্রকাশিত: ১৭:০৭ পিএম, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:২৭ এএম ২০২৬
অবহেলার চর থেকে উঠে আসা কণ্ঠ ছুঁয়ে গেল সবার হৃদয়
ছবি

অবহেলার চর থেকে উঠে আসা কণ্ঠ ছুঁয়ে গেল সবার হৃদয়

বাংলাদেশের উত্তর জনপদের বিস্তীর্ণ চরভূমি-যেখানে নদীর স্রোত যেমন নির্মম, তেমনি জীবনের বাস্তবতাও কঠিন ও নির্দয়। সেই অবহেলিত ভূখণ্ডের বুক চিরে উঠে এসেছে এক কণ্ঠ, এক সরল উচ্চারণ-যা আজ ছুঁয়ে গেছে সারা দেশের মানুষের হৃদয়। তিনি তাইজুল ইসলাম, সবার প্রিয় “তাজু ভাই”।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রাম-ব্রহ্মপুত্রের বুকে ভেসে থাকা এক নিভৃত জনপদ। সেখানেই জন্ম ও বেড়ে ওঠা তাজু ভাইয়ের। ছয় ভাইবোনের সংসারে সবার বড় তিনি, পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ। দারিদ্র্যের কঠিন বাস্তবতা তাকে কোনোদিন বিদ্যালয়ের বারান্দায় দাঁড়াতে দেয়নি। জীবনের পাঠ তাই তাকে নিতে হয়েছে শ্রমের ঘামে, সংগ্রামের প্রতিটি দিন থেকে।

রাজধানীতে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন তিনি। দিনভর ইট-সিমেন্টের ভার বইতে বইতেই তার জীবনের গল্প গড়ে ওঠে। কিন্তু সেই কঠিন জীবনের ভেতরেও তিনি খুঁজে নেন এক টুকরো আশ্রয়-মুঠোফোনের ছোট্ট পর্দায়। নিজের ভাষায়, “পরিবারের দুঃখকষ্ট ভুলতেই ভিডিও করি, আমি কোনো সাংবাদিক না।” অথচ এই অস্বীকারের আড়ালেই যেন লুকিয়ে আছে এক গভীর সত্য-তিনি সাংবাদিক নন, কিন্তু মানুষের জীবনের অপ্রকাশিত গল্পগুলোই তুলে ধরছেন নিঃসংকোচে।

মহান স্বাধীনতা দিবসে, ২৬ মার্চ, নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে তিনি ধারণ করেন একটি ভিডিও। বিষয়-জিলাপির দাম। প্রশ্নটি ছিল সহজ, ভাষা ছিল আঞ্চলিক, উপস্থাপনা ছিল একেবারেই অনাড়ম্বর-“জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে? সাদাডা কত, লালডা কত?” এই সরল উচ্চারণই যেন ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। কয়েক দিনের মধ্যেই ভিডিওটি দেখে ফেলেছে প্রায় পঞ্চাশ থেকে ঊনষাট লাখ মানুষ। মাত্র কয়েকদিনে ফেসবুকে তাঁর অনুসারীর সংখ্যা ছয় হাজার থেকে বেড়ে কয়েক লাখে পৌঁছেছে।

কিন্তু এই জনপ্রিয়তার পথ ছিল কাঁটায় ভরা। কেউ ভালোবেসেছে তার সরলতাকে, আবার কেউ বিদ্রƒপ করেছে তার অপ্রস্তুত ভাষাকে। তবুও তাজু ভাইয়ের কণ্ঠে কোনো অভিযোগ নেই। বরং তার কণ্ঠে ধরা পড়ে এক অনন্য মানবিকতা-“আমি বোকাসোকা মানুষ, ভুল হতেই পারে... আমি শুধু চাই চরের মানুষের উন্নয়ন হোক।” এই একটি বাক্য যেন বদলে দিয়েছে সবকিছু। উপহাস স্তব্ধ হয়েছে, হৃদয়ে জায়গা করে নিয়েছে সহমর্মিতা।

তাজু ভাইয়ের ভিডিও কেবল বিনোদন নয়; এটি এক প্রান্তিক জনপদের জীবন্ত দলিল। যেখানে নেই পর্যাপ্ত নজর, নেই উন্নয়নের ছোঁয়া। তিনি নিজেই বলেছেন, তাদের এলাকায় সংবাদমাধ্যম খুব কম যায়। তাই নিজের মতো করে তিনি তুলে ধরতে চান সেই না-বলা গল্পগুলো-মানুষের দুঃখ, বঞ্চনা, অবহেলার দীর্ঘ ইতিহাস।

আজ তাজু ভাই শুধু একটি ভাইরাল নাম নন; তিনি হয়ে উঠেছেন এক প্রতীক-অবহেলিত মানুষের কণ্ঠস্বরের প্রতীক। তার সরলতা আমাদের মনে করিয়ে দেয়, হৃদয় ছুঁতে জটিলতার প্রয়োজন নেই; প্রয়োজন সত্যিকারের অনুভূতি।

চরের মাটি থেকে উঠে আসা এই কণ্ঠ আমাদের সামনে এক গভীর সত্য তুলে ধরে-দেশের প্রত্যন্ত প্রান্তে লুকিয়ে আছে অসংখ্য না-বলা গল্প, অসংখ্য তাজু ভাই। শুধু দরকার তাদের শোনার কান, বোঝার মন।
সানা/আপ্র/৩১/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড
২৭ আগস্ট ২০২৬

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড

শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনতে এবার বড় পদক্ষেপের পথে নিউজিল্যান্ড। অনূর্...

মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা
২৩ আগস্ট ২০২৬

মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

ইসলামি বক্তা হাবিবুর রহমান মিসবাহের দশম স্ত্রী হতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন কনটেন্ট...

রগকাটা’ জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুর
১৬ আগস্ট ২০২৬

রগকাটা’ জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুর

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের কর্মীদের হামলার অভিযোগ করেছেন দলটির সভাপ...

অনলাইনে ৩৫৩ কোটি টাকার ভুয়া অর্ডারে নারী গ্রেফতার
১১ আগস্ট ২০২৬

অনলাইনে ৩৫৩ কোটি টাকার ভুয়া অর্ডারে নারী গ্রেফতার

অনলাইনে কেনাকাটার নামে প্রায় ৪৩০ কোটি ইয়েন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫৩ কোটি টাকার পণ্য অর্ডার করে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে