গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মেনু

শিশু রামিসা হত্যার পর লাশ গুমের চেষ্টা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫১ পিএম, ২০ মে ২০২৬ | আপডেট: ১০:৩১ এএম ২০২৬
শিশু রামিসা হত্যার পর লাশ গুমের চেষ্টা
ছবি

শিশু রামিসা আক্তার -ছবি সংগৃহীত

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার পর লাশ গুমের চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ধারণা, হত্যার পর অপরাধ গোপন করতেই মরদেহ খণ্ডবিখণ্ড করার চেষ্টা করা হয়।

মঙ্গলবার (১৯ মে) রাত সোয়া ১০টার দিকে পল্লবী থানায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর–১১ নম্বর সেকশনের বি ব্লকের ৭ নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়ির তিনতলার একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। শিশুটির মাথা বিচ্ছিন্ন অবস্থায় শৌচাগারে পাওয়া যায়। শরীরের বাকি অংশ উদ্ধার করা হয় খাটের নিচ থেকে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে রামিসার মা পারভীন আক্তার মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে বাসার সামনে একটি জুতা দেখতে পান। এতে পাশের ফ্ল্যাটের প্রতি তাঁর সন্দেহ হয়। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তিনি ডাকাডাকি ও ধাক্কাধাক্কি শুরু করেন। একপর্যায়ে দরজা খুললে স্বপ্না আক্তারকে পাওয়া যায়। তবে প্রধান সন্দেহভাজন সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যান।

পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়ে থাকতে পারে। বিষয়টি নিশ্চিত হতে আলামত সিআইডিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তদন্ত অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মরদেহ সরিয়ে ফেলা ও অপরাধ গোপনের উদ্দেশ্যে লাশ খণ্ডবিখণ্ড করার চেষ্টা করা হয়েছিল। তবে শিশুটির মা বিষয়টি টের পেয়ে যাওয়ায় পরিকল্পনা সম্পূর্ণ করা সম্ভব হয়নি এবং অভিযুক্ত পালিয়ে যায়।

পরে সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। সোহেল ও তাঁর স্ত্রী স্বপ্নার বাড়ি নাটোর জেলার সিংড়ায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রামিসা স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তাঁর বাবা আবদুল হান্নান মোল্লা একটি রিক্রুটিং এজেন্সিতে চাকরি করেন। মা পারভীন আক্তার। দুই বোনের মধ্যে রামিসা ছিল ছোট। পরিবারটি প্রায় ১৭ বছর ধরে ওই বাসায় বসবাস করছে।

ঘটনার পর দুপুরে ওই বাড়ির সামনে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। বাসার ভেতরে পুলিশের বিভিন্ন ইউনিট আলামত সংগ্রহে কাজ করে। এ সময় রামিসার মা–বাবাকে বাক্রুদ্ধ অবস্থায় বসে থাকতে দেখা যায়।

রামিসার চাচা এ কে এম নজরুল ইসলাম জানান, বড় বোনের সঙ্গে স্কুলে যাওয়ার কথা থাকলেও সকালে রামিসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দরজার বাইরে তাঁর একটি জুতা পড়ে থাকতে দেখে পরিবারের সন্দেহ হয়। অনেকক্ষণ ডাকাডাকির পরও পাশের ফ্ল্যাটের দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, সোহেল রানার বিরুদ্ধে নাটোরে সন্ত্রাসবিরোধী আইনে আগের একটি মামলার তথ্য পাওয়া গেছে। তাঁর আচরণ ও স্ত্রীর প্রাথমিক বক্তব্যের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, তিনি বিকৃত মানসিকতা ও বিকৃত যৌনরুচির ব্যক্তি হতে পারেন। তবে ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

স্বপ্না আক্তার পুলিশের কাছে দাবি করেছেন, তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিলেন এবং ঘটনার কিছু জানেন না। তবে তদন্তে দেখা গেছে, দরজায় ধাক্কাধাক্কির পরও দীর্ঘ সময় দরজা না খোলা এবং সোহেল রানাকে পালানোর সুযোগ দেওয়ার মাধ্যমে তিনি সহযোগিতা করেছেন বলে পুলিশের ধারণা। রামিসার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সানা/আপ্র/২০/৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

র‌্যাব সেজে পেট্রলপাম্পের সোয়া কোটি টাকা লুট, গ্রেফতার ৫
১৫ আগস্ট ২০২৬

র‌্যাব সেজে পেট্রলপাম্পের সোয়া কোটি টাকা লুট, গ্রেফতার ৫

একদল ঠিক করতো লক্ষ্যবস্তু, আরেক দল করতো ডাকাতি

র‍্যাবের পোশাকে প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের কোটি টাকা লুট
১৫ আগস্ট ২০২৬

র‍্যাবের পোশাকে প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের কোটি টাকা লুট

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে একটি পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা...

রাজধানীতে অর্ণবের মৃত্যুর তিন মাস পরও উদ্ঘাটন হয়নি প্রকৃত কারণ
১৪ আগস্ট ২০২৬

রাজধানীতে অর্ণবের মৃত্যুর তিন মাস পরও উদ্ঘাটন হয়নি প্রকৃত কারণ

গত ২ মে রাজধানীতে ধানমন্ডির ১১ নম্বর সড়কের একটি ভবনের ১৩ তলার ছাদ থেকে পড়ে ৩২ বছর বয়সি অর্ণবের মৃত্য...

বিস্কুটের ওজনে গরমিল, নাবিস্কোকে দুই লাখ টাকা জরিমানা
০৩ আগস্ট ২০২৬

বিস্কুটের ওজনে গরমিল, নাবিস্কোকে দুই লাখ টাকা জরিমানা

মোড়কে উল্লেখ করা ওজনের তুলনায় কম পণ্য দেওয়ার অভিযোগে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ শতাংশ, সরকারের প্রতি ৫৪ শতাংশ

সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জনমত জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনে ৬৬ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের মতে, প্রধানমন্ত্রী ভালোভাবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তুষ্টির কথা জানিয়েছেন ৫৪ দশমিক ৫০ শতাংশ মানুষ। সরকারের কর্মকাণ্ডকে খারাপ বলেছেন ৩২ দশমিক ৯০ শতাংশ। ডপলার অপিনিয়ন রিসার্চের ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই জরিপে সরকারের সঠিক মূল্যায়ন হয়েছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে