গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মেনু

সাগরে সুস্পষ্ট লঘুচাপে বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১২ পিএম, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ১০:৫৪ এএম ২০২৬
সাগরে সুস্পষ্ট লঘুচাপে বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি
ছবি

ছবি সংগৃহীত

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৪ জুলাই)আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, লঘুচাপটি পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল দিয়ে অগ্রসর হবে এবং বাংলাদেশের ওপর মূলত বায়ুচাপ পার্থক্যের কারণে কিছুটা প্রভাব পড়বে। তবে এটি আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম।

তিনি বলেন, বাংলাদেশে তীব্র ঝড়ের আশঙ্কা নেই। মূল প্রভাব হিসেবে কিছু এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে শনিবার সুস্পষ্ট লঘুচাপে রূপ নেয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা ও খুলনা বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এছাড়া রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, ফেনী ও চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ থাকলেও তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সানা/কেএমএএ/আপ্র/৪/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে তাড়াহুড়া নয়
৩১ আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে তাড়াহুড়া নয়

ভয়েস ফর রিফর্ম-এর আলোচনা সভায় বক্তারা

চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরো কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
৩১ আগস্ট ২০২৬

চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরো কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

চোরাচালান, মাদকপাচার, মানবপাচার, পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে আরো কার্যকর পদক্ষেপ নিতে বর্ডার গার্ড ব...

সীতাকুণ্ডে ১০ শ্রমিকের মৃত্যু, ইয়ার্ড মালিকের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ
৩১ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে ১০ শ্রমিকের মৃত্যু, ইয়ার্ড মালিকের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর ঘটনায় নিরাপত্তাব্যবস্থায় ‘...

বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা
৩১ আগস্ট ২০২৬

বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা

নতুন জাতীয় বেতনস্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়েও মন্ত্রিসভায় আলোচনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই