গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মেনু

ঘুষ-হয়রানি বন্ধে মেহেরপুর রেজিস্ট্রি অফিস পরিদর্শন বিএনপি নেতাদের

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ০০:৫৮ পিএম, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:০৩ এএম ২০২৬
ঘুষ-হয়রানি বন্ধে মেহেরপুর রেজিস্ট্রি অফিস পরিদর্শন বিএনপি নেতাদের
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এস এ খান শিল্টু: দলিল নিবন্ধনে অতিরিক্ত টাকা আদায়, দালালদের দৌরাত্ম্য, সেবা নিতে হয়রানি ও ঘুষ লেনদেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে মেহেরপুর জেলা রেজিস্ট্রার কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে তাঁরা কার্যালয়ে গিয়ে সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় দলিল নিবন্ধনে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা না নেওয়া, সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি না করা এবং কোনো কর্মকর্তা-কর্মচারী যেন উৎকোচ গ্রহণ না করেন, সে বিষয়ে সতর্ক করেন।

পরিদর্শন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, রেজিস্ট্রি অফিস নিয়ে সব সময় একটি বদনাম রয়েছে- দলিলপ্রতি রাজনৈতিক নেতৃবৃন্দ বা অন্য কেউ অতিরিক্ত টাকা নেন। এমনকি সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধেও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ থাকে। তবে খোঁজ নিয়ে তাঁরা মেহেরপুর রেজিস্ট্রি অফিসে এ ধরনের কোনো ঘটনা পাননি বলে জানান। তারপরও সবাইকে সতর্ক করতে তাঁরা সেখানে গেছেন।

তিনি আরো বলেন, দলিল নিবন্ধনের ক্ষেত্রে যেন অতিরিক্ত টাকা নেওয়া না হয়, সেবা নিতে আসা মানুষকে যেন হয়রানি করা না হয় এবং কর্মকর্তারা যেন কোনো ধরনের উৎকোচ গ্রহণ না করেন, তা নিশ্চিত করতেই তাঁদের এ পরিদর্শন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার সালাহউদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু এবং ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আসাদুলসহ বিএনপির নেতা-কর্মীরা।
সানা/আপ্র/০৪/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

৮০ বছর বয়সেও দড়ির খাট বিক্রি করে চলে মকবুলের সংসার
০৪ নভেম্বর ২০২৬

৮০ বছর বয়সেও দড়ির খাট বিক্রি করে চলে মকবুলের সংসার

মো: জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: বয়স ৮০ বছর। তবু থেমে নেই জীবনের সংগ্রাম। ভোরের আলো...

জমি দখলে বাধা, কুষ্টিয়ায় নারী নিহত; গ্রেফতার ২
০৪ নভেম্বর ২০২৬

জমি দখলে বাধা, কুষ্টিয়ায় নারী নিহত; গ্রেফতার ২

কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নাছিমা বেগম (৪২)...

প্রতিযোগিতা ছাড়াই সিসিটি পরিচালনার দায়িত্ব পাচ্ছে চট্টগ্রাম ড্রাইডক
০৪ নভেম্বর ২০২৬

প্রতিযোগিতা ছাড়াই সিসিটি পরিচালনার দায়িত্ব পাচ্ছে চট্টগ্রাম ড্রাইডক

একেএম ফজলুল হক: কোনো প্রতিযোগিতা ছাড়াই চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ চিটাগাং কনটেইনার টার্মিনাল (সি...

সাহিত্যিক ও শিক্ষক জে এইচ মোল্ল্যার জন্মজয়ন্তী উদযাপন
০৩ নভেম্বর ২০২৬

সাহিত্যিক ও শিক্ষক জে এইচ মোল্ল্যার জন্মজয়ন্তী উদযাপন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে সাহিত্যিক ও শিক্ষক জে এইচ মোল্ল্যার জন্মজয়ন্তী উপলক্ষে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 54 মিনিট আগে