গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মেনু

দেবের প্রশংসায় শুভশ্রী, আসছেন নতুন সিনেমায়

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৯ পিএম, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ০৬:৪৯ এএম ২০২৬
দেবের প্রশংসায় শুভশ্রী, আসছেন নতুন সিনেমায়
ছবি

ছবি সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের পরিচালনায় বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

‘দেশু ৭’ নামের একটি বড় বাজেটের সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে দেবের অভিষেক হতে যাচ্ছে। এ নিয়েই সংবাদ মাধ্যমে নানা কথা বলেন শুভশ্রী।

শুভশ্রীর কাছে দেবের পরিচালনায় কাজ করার অনুভূতি জানতে চাওয়া হলে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি এক লাইনে কিছু বলতে চান না। তার কথা এমন, দেবের জন্য একটি দীর্ঘ সাক্ষাৎকার দেওয়া প্রয়োজন, কারণ তিনি এটি পাওয়ার যোগ্য।

এক লাইনে কথা বললে কম হয়ে যাবে।

দেবের এই নতুন রূপ ও পরিচালনায় কাজ করাটা তিনি বেশ উপভোগ করছেন এবং একজন সহকর্মী হিসেবে দেবের মেধার প্রশংসাও করেন এই অভিনেত্রী।

সিনেমাটি টলিউডের অন্যতম বড় প্রজেক্ট হতে যাচ্ছে বলে জানা গেছে। এই সিনেমায় দেবের নির্দেশনা ও শুভশ্রীর অভিনয়ের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। 


নতুন এই সমীকরণ নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

এক সময় দেব ও শুভশ্রী টলিউডের অন্যতম সফল অনস্ক্রিন ও অফস্ক্রিন জুটি ছিলেন। ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ও ‘খোকাবাবু’র মতো বেশ কয়েকটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তারা।

তবে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কারণে দীর্ঘ সময় একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন এই দুই তারকা।

দীর্ঘ বিরতির পর অতীতের সব অভিমান ভুলে আবারও প্রাক্তনের সঙ্গে পেশাদার কাজের মাধ্যমে এক ফ্রেমে ফিরছেন শুভশ্রী।

এদিকে আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া দেব সঞ্চালিত টেলিভিশন রিয়েলিটি শো ‘দাদাগিরি’র মঞ্চেও অতিথি হিসেবে দেখা যাবে শুভশ্রীকে।

 

ডিসি/আপ্র/০৪/০৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

ব্যাচেলর ফ্ল্যাটে রাফসান-সুনেরাহ
২০ আগস্ট ২০২৬

ব্যাচেলর ফ্ল্যাটে রাফসান-সুনেরাহ

বিশ্বকাপ ফুটবলের টানটান উত্তেজনা আর হাসির রেশ কাটতে না কাটতেই দর্শকদের জন্য আবারও বড় ধামাকা নিয়ে হাজ...

সমালোচনাকে যেভাবে দেখেন আইশা খান
২০ আগস্ট ২০২৬

সমালোচনাকে যেভাবে দেখেন আইশা খান

শোবিজে কাজের সুবিধার্থে কিংবা চিত্রনাট্যের প্রয়োজনে চরিত্র বদল বা কাজ থেকে বাদ পড়া যেন নিত্যদিনের ঘট...

আবারও এক ছবিতে রণবীর-দীপিকা
২০ আগস্ট ২০২৬

আবারও এক ছবিতে রণবীর-দীপিকা

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ থেকে ‘তামাশা’, বক্স অফিসে তাদের রসায়নের ম্যাজিক এখনও ভোলেননি দর্শক। বলছি,...

ঢাকার বৃহত্তম প্রেক্ষাগৃহে চলচ্চিত্র উৎসব, দেখানো হবে ১৩ সিনেমা
২০ আগস্ট ২০২৬

ঢাকার বৃহত্তম প্রেক্ষাগৃহে চলচ্চিত্র উৎসব, দেখানো হবে ১৩ সিনেমা

প্রেক্ষাগৃহে নতুন সিনেমা নেই। হলগুলো তাই ধুঁকছে খরায়। এর মধ্যে কিছুটা জমে ওঠার সুযোগ পেল রাজধানী ঢাক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ শতাংশ, সরকারের প্রতি ৫৪ শতাংশ

সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জনমত জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনে ৬৬ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের মতে, প্রধানমন্ত্রী ভালোভাবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তুষ্টির কথা জানিয়েছেন ৫৪ দশমিক ৫০ শতাংশ মানুষ। সরকারের কর্মকাণ্ডকে খারাপ বলেছেন ৩২ দশমিক ৯০ শতাংশ। ডপলার অপিনিয়ন রিসার্চের ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই জরিপে সরকারের সঠিক মূল্যায়ন হয়েছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে