গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

আশুলিয়ায় বিশেষ অভিযানে ৯২ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:১৯ পিএম, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ০১:৩১ এএম ২০২৬
আশুলিয়ায় বিশেষ অভিযানে ৯২ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার
ছবি

ছবি প্রতিনিধি

মো: সাজ্জাদ হোসেন, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকা জেলার আশুলিয়ায় পৃথক দুটি বিশেষ অভিযানে ৯২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (উত্তর)।

শনিবার (৪ জুলাই) ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (উত্তর) সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়।

প্রথম অভিযানে গত ৩ জুলাই সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আশুলিয়া থানার আশুলিয়া এলাকা থেকে মো. ওবায়দুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।


একই দিন রাত ১২টা ২০ মিনিটে পরিচালিত আরেক অভিযানে আশুলিয়া থানার নরসিংহপুর এলাকা থেকে মো. শামীম হোসেন (৩৮) নামে আরও এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার ওজন ৪ দশমিক ২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১২ হাজার ৬০০ টাকা।

পুলিশ জানায়, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সানা/আপ্র/৫/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, বাড়তি ভোক্তা চাপে
০৮ অক্টোবর ২০২৬

সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, বাড়তি ভোক্তা চাপে

ফেনীর বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকায়। কোথাও কোথাও এর চ...

মেহেরপুরে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি
০৮ অক্টোবর ২০২৬

মেহেরপুরে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি

এস এ খান শিল্টু: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মেহেরপুর জেলা শাখার পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন আহ্ব...

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত
০৭ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে গিয়ে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আ...

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি
০৭ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

বিশাল রহমান: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির জেলা শাখার চলমান কমিটি বাতিলের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই