গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

জামালপুরে হাটের জমি দখলচেষ্টার অভিযোগ

জেলা প্রতিনিধি, জামালপুর

জেলা প্রতিনিধি, জামালপুর

প্রকাশিত: ০১:৫২ পিএম, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ০২:৫৭ এএম ২০২৬
জামালপুরে হাটের জমি দখলচেষ্টার অভিযোগ
ছবি

ছবি প্রতিনিধি

সুজাউদ্দৌলা সুজন: জামালপুর পৌর শহরের শহীদ জিয়াউর রহমান কলেজ সংলগ্ন বাগেরহাট এলাকায় ঐতিহ্যবাহী পুরাতন গরু–ছাগলের হাটের জমি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাট বন্ধ থাকায় জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও একটি স্বার্থান্বেষী মহল সেখানে স্থাপনা নির্মাণের চেষ্টা করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একসময় জমজমাট এই বাগেরহাট গরু হাটটি বর্তমানে কার্যক্রমহীন। হাট বন্ধ থাকায় জায়গাটি ব্যবহারের বাইরে পড়ে আছে। তবে পৌর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই সেখানে পাকা সড়ক ঘেঁষে একটি পাকা দালান নির্মাণের চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এই জমি কাউকে লিজ দেওয়া হয়নি। তাই কোনো ধরনের নির্মাণ বা স্থাপনা করতে হলে অবশ্যই পৌরসভার অনুমতি প্রয়োজন।

এ বিষয়ে জামালপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান জানান, পৌরসভার এই পরিত্যক্ত জায়গায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রস্তাব রয়েছে। এটি বাস্তবায়িত হলে পৌরবাসীর চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো জানান, অনুমোদন ছাড়াই কিছু ব্যক্তি সেখানে ঈদগাহ মাঠ নির্মাণের কথা বলে জায়গাটি দখলের চেষ্টা করছে, যা পৌর কর্তৃপক্ষের নজরে এসেছে।
সানা/আপ্র/৫/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান
০৫ অক্টোবর ২০২৬

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান

গণ-অভ্যুত্থানে স্বৈরশাসনের পতন হলেও দেশে গণমাধ্যমের স্বাধীনতা এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন প...

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
০৫ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্য...

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ
০৫ অক্টোবর ২০২৬

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ

শেরপুর সদর উপজেলায় নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর মৃগী নদী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সৈয়দ সাদমান জয়...

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
০৪ অক্টোবর ২০২৬

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে নকল ঘি বিক্রির দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে