গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এইচএসসির বাংলা, আরবি ও ইংরেজি পরীক্ষায় ১৭ শিক্ষার্থী বহিষ্কার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১০ পিএম, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৩১ এএম ২০২৬
এইচএসসির বাংলা, আরবি ও ইংরেজি পরীক্ষায় ১৭ শিক্ষার্থী বহিষ্কার
ছবি

ছবি সংগৃহীত

দ্বিতীয় দিনের এইচএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সারা দেশে ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দেশের ১১টি শিক্ষা বোর্ডে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ২৭ হাজার ৩২৭ জন শিক্ষার্থী।

শনিবার (৪ জুলাই) ৯টি সাধারণ বোর্ডে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডে আলিমের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য এবং কারিগরি বোর্ডে এইচএসসি ইংরেজি-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, বিদেশের আটটি কেন্দ্র বাদে দেশের ২ হাজার ৬৯১টি কেন্দ্রে আজ সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, সারাদেশে মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে আজ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৩০ হাজার ৮০৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ৩ হাজার ৪৭৯ জন।

বহিষ্কার হওয়া ১৭ জন শিক্ষার্থীর মধ্যে মাদ্রাসা বোর্ডে সর্বোচ্চ ৭ জন, কারিগরি বোর্ডে ৩ জন এবং সাধারণ ৯টি বোর্ডে ৭ জন পরীক্ষার্থী রয়েছেন।

সাধারণ ৯ বোর্ডের পরিসংখ্যান: ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে (ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ) মোট ১ হাজার ৬২০টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৮ লাখ ৬০ হাজার ৭৬৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৮ লাখ ৪১ হাজার ১২৫ জন এবং অনুপস্থিত ছিল ১৯ হাজার ৬৩৯ জন।
বোর্ডভিত্তিক তথ্যে দেখা যায়, ঢাকা বোর্ডে- ৩০২টি কেন্দ্রে ২ লাখ ৫১ হাজার ৬৩০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪ হাজার ৪৫৬ জন। রাজশাহী বোর্ডে ২০৮টি কেন্দ্রে- ১ লাখ ১২ হাজার ৯১৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২ হাজার ৮৪৬ জন এবং বহিষ্কার ১ জন। কুমিল্লা বোর্ডে- ১৯৭টি কেন্দ্রে ৭৩ হাজার ৮৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১ হাজার ৯৫৬ জন এবং বহিষ্কার ২ জন। যশোর বোর্ডে- ২৪০টি কেন্দ্রে ৮৬ হাজার ৭৮৪ জনের মধ্যে অনুপস্থিত ২ হাজার ৩৬২ জন। চট্টগ্রাম বোর্ডে- ১১৪টি কেন্দ্রে ৭৯ হাজার ২৭৪ জনের মধ্যে অনুপস্থিত ১ হাজার ৬৯০ জন। সিলেট বোর্ডে- ৯৬টি কেন্দ্রে ৫৭ হাজার ১৮২ জনের মধ্যে অনুপস্থিত ১ হাজার ২৭৬ জন। বরিশাল বোর্ডে- ১৪২টি কেন্দ্রে ৫২ হাজার ৫৪২ জনের মধ্যে অনুপস্থিত ১ হাজার ৪৬৭ জন এবং বহিষ্কার ২ জন। দিনাজপুর বোর্ডে- ২১৩টি কেন্দ্রে ৯১ হাজার ৩৫ জনের মধ্যে অনুপস্থিত ২ হাজার ২৫১ জন এবং বহিষ্কার ১ জন। ময়মনসিংহ বোর্ডে- ১১২টি কেন্দ্রে ৫৫ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ হাজার ৩৩৫ জন এবং বহিষ্কার করা হয় ১ জনকে।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আজ আলিমের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪৬০টি কেন্দ্রে মোট ৮৪ হাজার ২৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৯ হাজার ৯১ জন। অনুপস্থিত ছিল ৫ হাজার ২০২ জন শিক্ষার্থী। এই বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে সর্বোচ্চ ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি-২ পরীক্ষায় মোট ৬১১টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৮৫ হাজার ৭৪৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৮৩ হাজার ২৬৩ জন এবং অনুপস্থিত ছিল ২ হাজার ৪৮৬ জন। এই বোর্ডে আজ ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
তবে সার্বিকভাবে সারা দেশের পরীক্ষা পরিস্থিতি সন্তোষজনক ও শান্তিপূর্ণ ছিল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সানা/কেএমএএ/আপ্র/৪/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে জাকসুর মাসব্যাপী প্রশিক্ষণ
০২ সেপ্টেম্বর ২০২৬

নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে জাকসুর মাসব্যাপী প্রশিক্ষণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন এব...

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ফি ২২০ টাকা
০২ সেপ্টেম্বর ২০২৬

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ফি ২২০ টাকা

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ বু...

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী
০১ সেপ্টেম্বর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত হবেন এবং সে অন...

এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর
০১ সেপ্টেম্বর ২০২৬

এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার (টেস্ট) তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে