গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় নির্বাচন শুরু

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০০ পিএম, ২০ মে ২০২৬ | আপডেট: ০৩:৩০ এএম ২০২৬
সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় নির্বাচন শুরু
ছবি

ছবি সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর থেকে ধাপে ধাপে দেশের পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। আগামী এক বছরের মধ্যে এসব নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, বর্ষা মৌসুম শেষে উৎসবমুখর পরিবেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি জানান, কোন নির্বাচন আগে হবে আর কোনটি পরে হবে, তা নির্ধারণ করা হবে বাজেট বরাদ্দের ভিত্তিতে।

প্রতিমন্ত্রী বলেন, যেসব নির্বাচনে বেশি অর্থের প্রয়োজন হবে, সেগুলো পরবর্তী ধাপে আয়োজন করা হতে পারে। নির্বাচন আয়োজনের সম্ভাব্য ব্যয় নির্ধারণে নির্বাচন কমিশনের কাছে বাজেট প্রস্তাব চাওয়া হয়েছে বলেও জানান তিনি। বাজেট অনুমোদনের পর নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে তফসিল ও প্রস্তুতিমূলক কার্যক্রম চূড়ান্ত করা হবে।

তিনি আরো জানান, একই সময়ের মধ্যে পর্যায়ক্রমে দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও অনুষ্ঠিত হতে পারে। সরকারের লক্ষ্য স্থানীয় সরকারব্যবস্থাকে কার্যকর ও গণতান্ত্রিক ধারায় সচল রাখা।

এর আগে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ৫ মে আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা বলেছিলেন। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সোমবার বলেন, স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচন দলীয় প্রতীকে না হওয়ায় কিছু বিধিবিধান সংস্কারের কাজ চলছে বলেও জানান তিনি।

বিভিন্ন রাজনৈতিক দল স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হবে না, তাই বিএনপির নেতাকর্মীরা নিরপেক্ষভাবেই নির্বাচনে অংশ নেবেন।
সানা/আপ্র/২০/৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন রিমন
০৯ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন রিমন

সচিব পদমর্যাদায় গিয়াস উদ্দিন রিমনকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সর...

রূপপুরের প্রথম ইউনিটপারমাণবিক বিক্রিয়ার অনুমোদন, ডিসেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশা
০৯ অক্টোবর ২০২৬

রূপপুরের প্রথম ইউনিটপারমাণবিক বিক্রিয়ার অনুমোদন, ডিসেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...

দীর্ঘ প্রতীক্ষার পর পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্র...

প্রধানমন্ত্রী সারা দেশে দুই মাসে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন
০৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী সারা দেশে দুই মাসে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ
০৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই