গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

সৌদি পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী, মৃত বেড়ে ১৭

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৩ পিএম, ১৮ মে ২০২৬ | আপডেট: ১৮:২২ এএম ২০২৬
সৌদি পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী, মৃত বেড়ে ১৭
ছবি

ছবি সংগৃহীত

হজ করতে বাংলাদেশ থেকে রোরবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৬২ হাজার ৫২৮ জন হজযাত্রী। চলতি বছর এখন পর্যন্ত সৌদি আরবে মোট ১৭ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

সোমবার (১৮ মে) আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত হজের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো সর্বমোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৮ হাজার ৮৪ জন। এখন পর্যন্ত মোট ১৬১টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছেছেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮২টি ফ্লাইটের মাধ্যমে ৩২ হাজার ৫০৮ জন, সৌদি এয়ারলাইনসে ৫৭টি ফ্লাইটে ২১ হাজার ১৬১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

এদিকে, হজ পালনে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ১৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৫ জনের মৃত্যু হয়েছে। তবে জেদ্দা, মিনা, আরাফা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

হজ ২০২৬-এর সার্বিক কার্যক্রমে বলা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবার ৩০টি লিড হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন। 

গত ১৮ এপ্রিল হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট শুরু হয়, যা আগামী ২১ মে পর্যন্ত চলবে। হজ শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়ে শেষ ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাবে ৩০ জুন।

এসি/আপ্র/১৮/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

অজুর সুন্নত বাদ দিলে কি নামাজের সওয়াব কমে?
২২ নভেম্বর ২০২৬

অজুর সুন্নত বাদ দিলে কি নামাজের সওয়াব কমে?

নামাজ, কোরআন তিলাওয়াত ও অজুসহ প্রতিটি ইবাদতের কিছু সুন্নত রয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) সুন্নত আ...

৯ বছরেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ
১৯ নভেম্বর ২০২৬

৯ বছরেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ

আগামী ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে প...

হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
১৬ নভেম্বর ২০২৬

হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু

২০২৭ সালের হজে সৌদি আরবের বাড়িয়ে দেওয়া কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক...

ভিডিও কলে নবজাতকের কানে আজান দিলে সুন্নত আদায় হবে কি!
১৪ নভেম্বর ২০২৬

ভিডিও কলে নবজাতকের কানে আজান দিলে সুন্নত আদায় হবে কি!

মুসলিম পরিবারে নবজাতক জন্মের পর শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে তার ডান কানে আজান দেওয়ার প্রচলন রয়েছে।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই