গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

মেনু

জুলাই শহীদের সংখ্যা নিয়ে বিরোধীদলীয় নেতা, আন-অথেনটিক কোনো কথা বলিনি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৪ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ০২:০৪ এএম ২০২৬
জুলাই শহীদের সংখ্যা নিয়ে বিরোধীদলীয় নেতা,  আন-অথেনটিক কোনো কথা বলিনি
ছবি

সংসদে জামায়াত আমির শফিকুর রহমান-সংগৃহীত ছবি

জুলাই শহীদের সংখ্যা নিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান জাতীয় সংসদে বলেছেন, “আমি আন-অথেনটিক কোনও কথা বলিনি। এই ব্যাপারে আমাদের কাছে একটা কমপ্লিট প্রোফাইল আছে। এখানে উপস্থিত অনেকে আমাদের সেই প্রোফাইল পেয়েছেন।”

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদের প্রধম অধিবেশনের ২১তম দিনে সরকার দলীয় এক সংসদ সদস্যের বক্তব্য পাল্টা জবাব দিতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

সরকার দলীয় সদস্যদের উদ্দেশ্য করে সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা যখন কথা বলবো, তখন যেন আমাদের আচরণ দায়িত্বশীল হয়।  

এর আগে নৌ প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান জুলাই আন্দোলনের শহীদের সংখ্যা নিয়ে বিরোধীদলীয় নেতার দেওয়া তথ্যের কঠোর সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, যেখানে সরকারি গেজেটে ৮৪৪ জন শহীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মাধ্যমে সর্বোচ্চ ১৪০০ শহীদের কথা বলা হয়েছে, সেখানে বিরোধীদলীয় নেতা গত ১৪ এপ্রিল এক অনুষ্ঠানে কীভাবে ১২০০ শহীদের বাসায় যাওয়ার দাবি করেন? একে তিনি ইতিহাসের নতুন বিকৃতি এবং ‘শহীদ ব্যবসা’র অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন।

জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, “সংসদ সদস্য আমাকে কোট করে একটা কথা বলেছেন। বিষয়টি জুলাই শহীদদের সঙ্গে সম্পর্কিত। তিনি বলেছেন, শহীদদের সংখ্যা যদি ৮০০ প্লাস হয় তাহলে আমি ১২০০ বাড়িতে গেলাম কীভাবে? ফ্যামিলিতে গেলাম কীভাবে? তাকে এখানে আমি এখন দেখছি না। তিনি থাকলে তাকে বলতাম যে, হিসাবটা প্রতিমন্ত্রীর কাছ থেকে বুঝে নেওয়ার জন্য। সালাউদ্দিন টুকু সাহেব তার বক্তব্যে নিজেই বলেছেন যে, শুধু জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের লোকরাই শহিদ হয়েছেন এক হাজারের ঊর্ধ্বে। আমি যদি তার কথাটাই সমর্থন করি তাহলে হিসাব এখান থেকেই তিনি পাবেন। আমার কাছে কষ্ট করে আসতে হবে না।”

তিনি আরও বলেন, “আমি আন-অথেন্টিক কোনও কথা বলিনি। এই ব্যাপারে আমাদের কাছে একটা কমপ্লিট প্রোফাইল আছে। এখানে উপস্থিত অনেকে আমাদের সেই প্রোফাইল পেয়েছে। আমাদের ওয়েবসাইটে এভেইলেবল। চেক, ক্রস চেক করে আমরা নিশ্চিত হওয়ার পরেই তালিকাগুলো করেছি। এই ব্যাপারে আমার কথা নয়, এই দেশের কোনও সংস্থার উদ্ধৃতি নয়। জাতিসংঘের মানবাধিকার ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি বলেছে, এই সংখ্যাটা ১৪৫১।”

বিরোধীদলীয় নেতা বলেন, “বিভিন্ন জায়গায় যখন যাই, কিছু মানুষ আসেন তারা মুখের দিকে তাকিয়ে থাকেন। এরপরে বলেন, আমার বাবাটার কোনও খবর আপনাদের কাছে আছে কিনা? ওই যে দুইদিন ইন্টারনেট বন্ধ করে মানুষ খুন করে, গুম করা হয়েছে। তাদের হিসাব তো কেউ দিচ্ছে না। এ সংখ্যা তো আরও বেশি।” 
সানা/আপ্র/২৭/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দেশে ফের ভয়ের পরিবেশ নিয়ে সংসদে অভিযোগ হাসনাতের
২৭ এপ্রিল ২০২৬

দেশে ফের ভয়ের পরিবেশ নিয়ে সংসদে অভিযোগ হাসনাতের

জাতীয় সংসদে দেশে আবারো ‘ভয়ের পরিবেশ’ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সং...

ঢাকা মহানগরে এনসিপির নতুন আহ্বায়ক ইসহাক সরকার
২৬ এপ্রিল ২০২৬

ঢাকা মহানগরে এনসিপির নতুন আহ্বায়ক ইসহাক সরকার

বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা মহানগর শাখার কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার...

জামায়াতের বক্তব্যে ক্ষোভ, ফখরুলের কঠোর প্রতিক্রিয়া
২৫ এপ্রিল ২০২৬

জামায়াতের বক্তব্যে ক্ষোভ, ফখরুলের কঠোর প্রতিক্রিয়া

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসা নিয়ে জামায়াতে ইসলামীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন দল...

জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই আবোল-তাবোল বলছে জামায়াত: মির্জা ফখরুল
২৫ এপ্রিল ২০২৬

জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই আবোল-তাবোল বলছে জামায়াত: মির্জা ফখরুল

নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই জামায়াতে ইসলামী এখন ‘আবোল-তাবোল’ বলছে বলে মন্তব্য করেছেন স্থ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই