গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সংসদে পয়েন্ট অব অর্ডারে নিরাপত্তা চাইলেন জামায়াত এমপি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৪ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:৫৮ এএম ২০২৬
সংসদে পয়েন্ট অব অর্ডারে নিরাপত্তা চাইলেন জামায়াত এমপি
ছবি

সংসদ সদস্য মাছুম মোস্তফা -ছবি সংগৃহীত

পেশাদার খুনি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ তুলে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর নেতা মাছুম মোস্তফা। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নামাজ আদায়ের উদ্দেশ্যে একটি ফিলিং স্টেশনের মসজিদে গেলে তাঁর গাড়ির ওপর হামলা চালানো হয় এবং তাঁর সঙ্গে থাকা লোকজনকে মারধর করা হয়। পরে হামলাকারীরা তাঁকে মসজিদের ভেতরে খুঁজতে থাকে এবং দরজা ভাঙার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরো দাবি করেন, হামলাকারীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পনা করেছিল এবং সেখানে পেশাদার খুনি ব্যবহার করা হতে পারে বলে তিনি তথ্য পেয়েছেন। মুসল্লিদের বাধার মুখে হামলাকারীরা ভেতরে প্রবেশ করতে পারেনি বলেও তিনি জানান।

সংসদ সদস্য অভিযোগ করেন, হামলাকারীরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাঁকে হুমকি দিয়েছে এবং শারীরিকভাবে আক্রমণ করেছে। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের হস্তক্ষেপ চান। এ সময় স্পিকার জানান, ঘটনার বিষয়ে পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী পুলিশ ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে। তবে সংসদ সদস্য দাবি করেন, গ্রেফতারকৃতদের মধ্যে সবাই প্রকৃত অপরাধী নন এবং প্রকৃত হামলাকারীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান।

সংসদে উপস্থিত স্থানীয় সরকার মন্ত্রী ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেন এবং বলেন, বিষয়টি তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। স্পিকার সংসদ সদস্যকে আশ্বস্ত করেন এবং তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানান।
সানা/আপ্র/২৬/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং
১১ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে গত এক মাস ধরে কয়লা সংকটের কারণে...

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন
১১ সেপ্টেম্বর ২০২৬

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীতে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের প...

লালবাগে বন্ধুর বাসার পেছনে মাটিচাপা ব্যবসায়ীর লাশ
১১ সেপ্টেম্বর ২০২৬

লালবাগে বন্ধুর বাসার পেছনে মাটিচাপা ব্যবসায়ীর লাশ

নিখোঁজের তিন দিন পর ঢাকার লালবাগে বন্ধুর বাসার পেছন থেকে শেখ ওয়াসিম রনি নামে এক ব্যবসায়ীর মাটিচাপা...

ভারতের সঙ্গে ১০১ চুক্তি-সমঝোতা পর্যালোচনা করছে সরকার
১১ সেপ্টেম্বর ২০২৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি-সমঝোতা পর্যালোচনা করছে সরকার

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে