গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের বিরুদ্ধে ২ মামলা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৫ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:২৭ এএম ২০২৬
সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের বিরুদ্ধে ২ মামলা
ছবি

ছবি সংগৃহীত

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির উপপরিচালক মো. মোজাম্মিল হোসেন এ তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, অনুসন্ধানে মনিরুল ইসলামের শ্যালক রেজাউল আলম শাহীনের নামে ২৩ কোটি ৩২ লাখ টাকার বেশি নিট সম্পদ এবং ৪০টি ব্যাংক হিসাবে এক হাজার ৪৫ কোটি টাকার বেশি অর্থ জমা ও উত্তোলনের তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পার নামে ১২ কোটি ৯৭ লাখ টাকার বেশি নিট সম্পদের তথ্য পেয়েছে সংস্থাটি। এর মধ্যে ১২ কোটি ৩০ লাখ টাকারও বেশি সম্পদের কোনো বৈধ উৎস খুঁজে পাওয়া যায়নি। এসব অভিযোগের ভিত্তিতে মনিরুল ইসলাম, তার স্ত্রী ও সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পার বিরুদ্ধে দুটি পৃথক মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদকের অনুসন্ধান প্রতিবেদন সূত্রে আরো জানা যায়, রেজাউল আলম শাহীনের নামে পাওয়া ২৩ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৫২৬ টাকার নিট সম্পদের সঙ্গে তার বৈধ আয়ের কোনো সামঞ্জস্য নেই।

এছাড়া ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত তার নামে থাকা ৪০টি ব্যাংক হিসাবে ৫২৯ কোটি ৯২ লাখ ৮৮ হাজার ৬২৮ টাকা জমা এবং ৫১৭ কোটি ৩৫ লাখ ৪১ হাজার ৯১০ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। জমা ও উত্তোলন মিলিয়ে এসব হিসাবে মোট ১ হাজার ৪৭ কোটি ২৮ লাখ ৩০ হাজার ৫৩৮ টাকার লেনদেন হয়েছে, যার পক্ষে কোনো গ্রহণযোগ্য বৈধ উৎস তিনি দেখাতে পারেননি।

দুদকের অভিযোগ, মনিরুল ইসলাম তার পদ ও ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত কালোটাকা বৈধ করার উদ্দেশ্যে শ্যালকের নামে এসব সম্পদ ও ব্যাংক হিসাব পরিচালনা করেছেন। এ ঘটনায় মনিরুল ইসলাম, তার স্ত্রী সায়লা ফারজানা এবং রেজাউল আলম শাহীনকে আসামি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।  

অন্যদিকের দুদকের দ্বিতীয় মামলার কেন্দ্রে রয়েছেন রেজাউল আলম শাহীনের স্ত্রী সানজিদা খানম টুম্পা। তার নামে ১২ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ৭৬৩ টাকার নিট সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। অনুসন্ধানে দেখা যায়, তার বৈধ আয়ের উৎস থেকে অর্জিত সম্পদের পরিমাণ মাত্র ৬৭ লাখ ১০ হাজার ৭৬১ টাকা। অবশিষ্ট ১২ কোটি ৩০ লাখ ৪৯ হাজার ২ টাকা সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি।  

এছাড়া ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত সানজিদা খানম টুম্পার নামে থাকা ২৭টি ব্যাংক হিসাবে ৩৩ কোটি ১০ লাখ ৫৫ হাজার ৭৮৮ টাকা জমা এবং ২৫ কোটি ৫১ লাখ ৯৮ হাজার ৫৫৫ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবে মোট লেনদেনের পরিমাণ ৫৮ কোটি ৬২ লাখ ৫৪ হাজার ৩৪৩ টাকা।

এসব সম্পদ ও লেনদেনের সঙ্গে মনিরুল ইসলামের অবৈধ উপার্জনের সম্পর্ক রয়েছে। আত্মীয়ের নামে সম্পদ অর্জন বা অর্থের উৎস আড়াল করার চেষ্টা হয়েছেন। মামলায় মনিরুল ইসলাম, তার স্ত্রী সায়লা ফারজানা, রেজাউল আলম শাহীন ও সানজিদা খানম টুম্পাকে আসামি করার সিদ্ধান্ত হয়েছে বলে দেওয়া তথ্য থেকে জানা যায়।

দুদক কর্মকর্তারা জানান, এসব সম্পদ অর্জন ও লেনদেনের পেছনে সাবেক এসবি প্রধানের অবৈধ উপার্জনের যোগসাজশ রয়েছে। আত্মীয়ের নামে সম্পদ অর্জন বা অর্থের উৎস আড়াল করার চেষ্টা হয়েছে। মামলায় মনিরুল ইসলাম, তার স্ত্রী সায়লা ফারজানা, রেজাউল আলম শাহীন ও সানজিদা খানম টুম্পাকে আসামি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর প্রযোজ্য ধারায় মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

এসি/আপ্র/২৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি
২৬ অক্টোবর ২০২৬

আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে...

মিষ্টির আসনে মনোনয়ন পেলেন এলিজা জামান
২৬ অক্টোবর ২০২৬

মিষ্টির আসনে মনোনয়ন পেলেন এলিজা জামান

রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে পদ...

দরিদ্র পরিবার শনাক্তে সমন্বিত তথ্যভাণ্ডার গড়ছে সরকার
২৬ অক্টোবর ২০২৬

দরিদ্র পরিবার শনাক্তে সমন্বিত তথ্যভাণ্ডার গড়ছে সরকার

দেশের দরিদ্র ও অসচ্ছল পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে পরিবারভিত্তিক সমন্বিত তথ্য...

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন
২৬ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

রাজধানীর কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে