গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৫ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:৪১ এএম ২০২৬
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘদিনের প্রচলিত প্রথা পরিবর্তন করে জাতীয় সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করে সংসদে একটি বিল পাস করা হয়েছে। রোববার জাতীয় সংসদে কণ্ঠভোটে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অলাউন্সেস অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ শিরোনামের এ বিল উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

বিল পাসের মাধ্যমে ১৯৭৩ সালের সংশ্লিষ্ট আদেশের একটি ধারা বাতিল করা হয়েছে, যা সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির আইনি সুযোগ দিয়ে আসছিল। এর ফলে দীর্ঘদিনের একটি বিশেষ সুবিধার অবসান ঘটল।

আইনমন্ত্রী সংসদে বলেন, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুল্কমুক্ত গাড়ি সুবিধা গ্রহণ সাধারণ নাগরিকদের সঙ্গে বৈষম্য তৈরি করে। রাষ্ট্রীয় ব্যয় নিয়ন্ত্রণ, স্বচ্ছতা বৃদ্ধি এবং সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যেই এই সংশোধন আনা হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এ ধরনের বিশেষ সুবিধা পুনর্বিবেচনা করা প্রয়োজন ছিল।

বিল উত্থাপনের সময় বিরোধী দলের এক সদস্য এই উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাংলাদেশ ছাড়া খুব কম দেশেই রয়েছে। একই সঙ্গে তিনি অতীতের নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গও উল্লেখ করেন।

আইনমন্ত্রী জবাবে বলেন, বিলটি সরকারের নীতিগত সিদ্ধান্ত ও সংসদ নেতার দৃষ্টিভঙ্গির ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। তবে প্রয়োজনে বিরোধী দলের মতামতের প্রতিফলন সম্মানজনকভাবে বিবেচনা করা যেতে পারে।

বিল পাসের মাধ্যমে দীর্ঘ কয়েক দশক ধরে চলা সংসদ সদস্যদের একটি বিশেষ আর্থিক সুবিধার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল, যা এখন থেকে আর কার্যকর থাকবে না।
সানা/আপ্র/২৬/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০
১১ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই...

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২৬

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর অনুশীলন চলাকালে দুর্ঘটনায় গুরুতর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে...

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং
১১ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে গত এক মাস ধরে কয়লা সংকটের কারণে...

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন
১১ সেপ্টেম্বর ২০২৬

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীতে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে