গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাগেরহাটে প্রান্তিক নারীদের আর্থিক সহায়তা প্রদান

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২২:০০ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:২১ এএম ২০২৬
বাগেরহাটে প্রান্তিক নারীদের আর্থিক সহায়তা প্রদান
ছবি

ছবি আজকের প্রত্যাশা

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে উদয়ন বাংলাদেশের হলরুমে “প্রান্তিক নারীদের জন্য জরুরি আর্থিক সহায়তা” প্রকল্পের আওতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

নোরিস বাংলাদেশ এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহযোগিতায় উদয়ন-বাংলাদেশ এই কার্যক্রমের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগেরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সহ-সভাপতি ও উপজেলা নাগরিক ফোরামের সদস্য এসএম রাজ এবং বাগেরহাট উপজেলা সমাজসেবা অফিসার সোহেল পারভেজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক সাংবাদিক ইসরাত জাহান।

অনুষ্ঠানে বাগেরহাট পৌরসভা, রাখালগাছি, কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়নের মোট ২৫ জন প্রান্তিক নারীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ১৪ জন বিধবা, ৫ জন প্রতিবন্ধী, ২ জন স্বামী পরিত্যক্তা এবং ৪ জন দলিত নারী ছিলেন।

প্রতিজন উপকারভোগীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

প্রধান অতিথি বলেন, এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রান্তিক নারীরা সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ, তাদের সহায়তা করা মানবিক দায়িত্বের পাশাপাশি টেকসই উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ। উদয়ন-বাংলাদেশ, নোরিস বাংলাদেশ এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর এ উদ্যোগ নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।

বক্তারা বলেন, প্রান্তিক নারীদের পাশে দাঁড়ানো একটি পরিবারকে শক্তিশালী করার মতো। এই সহায়তা তাদের আত্মনির্ভরতার পথে এগিয়ে নিতে সহায়ক হবে এবং ভবিষ্যতে এমন কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।
সানা/আপ্র/২৬/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চালুর ১২০ দিনের মাথায় ফের বন্ধ কাফকোর উৎপাদন
০৮ সেপ্টেম্বর ২০২৬

চালুর ১২০ দিনের মাথায় ফের বন্ধ কাফকোর উৎপাদন

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: চালুর মাত্র ১২০ দিনের মাথায় আবার উৎপাদন বন্ধ করেছে চট্টগ্রামের আনো...

কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্ত বিদিশা
০৮ সেপ্টেম্বর ২০২৬

কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্ত বিদিশা

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন। প্রতারণার...

সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রের নয় দিন পর মৃত্যু
০৮ সেপ্টেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রের নয় দিন পর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার নয় দিন পর মৃত্যুর কাছে হার মানলেন কলেজছাত্র ইমতিয়াজ উদ্দিন হৃদয় (২০)।...

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে কর্মশালা শুরু
০৮ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে কর্মশালা শুরু

এস এ খান শিল্টু: মেহেরপুরে প্রান্তিক নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে