গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, পুলিশি তদন্ত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৮ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:২৪ এএম ২০২৬
টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, পুলিশি তদন্ত
ছবি

ছবি আজকের প্রত্যাশা

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে দত্তপাড়া বনমালা এলাকায় নিজ ঘর থেকে হাত-পায়ের রগ কাটা অবস্থায় সাকিব হোসেন (১৭) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে বাড়ির পাশে রেললাইন থেকে তার বাবা মো. সোহেল রানা (৫১)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মো. সোহেল রানা একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রবাস জীবনযাপন করেছিলেন। প্রায় এক বছর আগে তার স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। এরপর থেকে তিনি দুই ছেলেকে নিয়ে টঙ্গীর ওই বাড়িতে বসবাস করছিলেন।

ছোট ছেলে সাকিব হোসেন রাজধানীর উত্তরা এলাকার একটি বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করতেন। লেখাপড়ার পাশাপাশি তিনি একটি চাকরিও করতেন। বড় ছেলে সাইবুর রহমান সোহান একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। সাকিব হোসেনের মুখের ভেতর কাপড় গুঁজে দেওয়া ছিল, যাতে তিনি চিৎকার করতে না পারেন। এরপর তার দুই হাতের রগ কেটে শ্বাসরোধে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপরদিকে তার বাবা সোহেল রানা’র মরদেহ বাড়ির পাশের বনমালা রেললাইনে পাওয়া যায় এবং শরীরে রেল দুর্ঘটনার আঘাতের চিহ্ন ছিল।

খবর পেয়ে ভোরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, ঘটনার সময় বড় ছেলে সাইবুর রহমান সোহান পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন। তিনি নাইট ডিউটি শেষে ফিরে ঘুমিয়ে পড়ায় ঘটনাটি সম্পর্কে কিছুই বুঝতে পারেননি বলে দাবি করেছেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। বড় ছেলে সোহানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় তদন্ত জোরদার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সানা/আপ্র/২৬/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই
১১ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানী...

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর
১১ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডু...

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা
১১ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা

পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন-কে...

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ
১১ সেপ্টেম্বর ২০২৬

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভাদ্র মাসের শুরুতেই বাজারে উঠতে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে