গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৩ আগস্ট ২০২৬

মেনু

মাগুরার মহম্মদপুরে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:০১ পিএম, ১৩ জুন ২০২৬ | আপডেট: ০৬:৫৮ এএম ২০২৬
মাগুরার মহম্মদপুরে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনী
ছবি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী -ছবি প্রতিনিধি

মোঃ জাহাঙ্গীর আলম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে মাগুরার মহম্মদপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’। শুক্রবার (১২ জুন) সকাল ৯টায় মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক গবেষণা ও উদ্যোক্তা ভাবনার নানা প্রকল্প উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী, এমপি। সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হোসেন মোবারক।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের চর্চা বাড়াতে হবে। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা কাজে লাগিয়ে দেশকে উন্নয়নের নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান জানান।

দিনব্যাপী আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের স্টার্টআপ ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং উদ্ভাবনী আইডিয়া প্রদর্শন করেন। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে প্রযুক্তিনির্ভর সমাধান, পরিবেশবান্ধব উদ্যোগ এবং দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের সৃজনশীল উদ্ভাবন স্থান পায়। অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্যোগের প্রশংসা করেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কর্মসূচি প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে শিক্ষার্থীদের আগ্রহ আরো বাড়বে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর অধীনে পরিচালিত এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এই অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানের বক্তারা আশা প্রকাশ করেন, তরুণদের মেধা, বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী শক্তির সমন্বয়ে আগামী দিনের বাংলাদেশ আরো সমৃদ্ধ ও অনন্য হয়ে উঠবে।
সানা/আপ্র/১৩/৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

‘আমার দুই সন্তান ভারতে, আমাকে ফিরিয়ে দিন’
০৩ আগস্ট ২০২৬

‘আমার দুই সন্তান ভারতে, আমাকে ফিরিয়ে দিন’

বৈধ ভারতীয় নাগরিক হয়েও সীমান্তে ঠেলে দেওয়া সাইদার আর্তনাদ

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় তরুণীর মর্মান্তিক মৃত্যু
০৩ আগস্ট ২০২৬

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় তরুণীর মর্মান্তিক মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় মিম (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। র...

জাল লাইসেন্সে অস্ত্র সরবরাহ, প্রতারণার শিকার কর আইনজীবী
০২ আগস্ট ২০২৬

জাল লাইসেন্সে অস্ত্র সরবরাহ, প্রতারণার শিকার কর আইনজীবী

অবসরপ্রাপ্ত সেনা সদস্য পরিচয়ের আড়ালে গড়ে ওঠা বিশ্বাসের সুযোগ নিয়ে জাল ও ভুয়া অস্ত্রের লাইসেন্স ব্যবহ...

আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে বাগেরহাটে উত্তেজনা
০২ আগস্ট ২০২৬

আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে বাগেরহাটে উত্তেজনা

বাগেরহাটের কচুয়া উপজেলার ভান্ডারখোলা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, বসতঘর ও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনি লড়াই শুরু সরকারের

দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া জোরদার করেছে সরকার। তার জামিন আদেশ বাতিলের উদ্যোগ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 5 ঘন্টা আগে