গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেনু

খুলনা মহানগরে সাড়ে পাঁচ মাসে ১৭ হত্যাকাণ্ড

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৮ পিএম, ১২ জুন ২০২৬ | আপডেট: ১৩:৫৩ এএম ২০২৬
খুলনা মহানগরে সাড়ে পাঁচ মাসে ১৭ হত্যাকাণ্ড
ছবি

শুক্রবার দুপুরে নগরের লবণচরা থানার মাথাভাঙা এলাকার কাজীপাড়া বাজার-সংলগ্ন এলাকায় রফিকুল ইসলাম ওরফে রফিক গাজীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা -ছবি সংগৃহীত

খুলনা মহানগরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার দমনে বিশেষ যৌথ অভিযান চলমান থাকলেও এর মধ্যেই ফের প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনা নগরবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে খুলনা নগরে ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গণ-অভ্যুত্থানের পর সংঘটিত ৩৪টি হত্যাকাণ্ডের সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানের মধ্যেই খুলনায় রফিকুল ইসলাম ওরফে রফিক গাজী নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) দুপুরে নগরের লবণচরা থানার মাথাভাঙা এলাকার কাজীপাড়া বাজার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

নিহত রফিক গাজী বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের রতন গাজীর ছেলে। বিএনপির নেতারা জানিয়েছেন, তিনি বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্থানীয়ভাবে তিনি ‘ঢাকাইয়া রফিক’ নামে পরিচিত ছিলেন। পেশাগত জীবনে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রফিক গাজী মাথাভাঙা এলাকার কাজীপাড়া বাজারে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা হেলমেটধারী দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার তলপেট ও পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।

খুলনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমীর এজাজ খান বলেন, রফিক গাজী জলমা ইউনিয়ন বিএনপির কর্মী ছিলেন। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেন, রফিক গাজী বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য ছিলেন। তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারেফ হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং স্থানীয়রা হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য দিতে অনাগ্রহ দেখান। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার রেজাউর রহমান বলেন, মোটরসাইকেলে আসা হেলমেটধারী এক দুর্বৃত্ত রফিককে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। হত্যার কারণ ও হামলাকারীদের পরিচয় উদ্ঘাটনে বিভিন্ন স্থানে অভিযান চলছে। তিনি জানান, নিহত রফিকুল ইসলাম বেশির ভাগ সময় ঢাকায় অবস্থান করতেন এবং পাথর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তার রাজনৈতিক পরিচয় সম্পর্কেও তথ্য যাচাই করা হচ্ছে।

সানা/কেএমএএ/আপ্র/১২/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার প্রতিবাদে দুই ভারতীয়কে আটক
১১ আগস্ট ২০২৬

বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার প্রতিবাদে দুই ভারতীয়কে আটক

মেহেরপুরের ইছাখালী সীমান্ত থেকে আবদুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহ...

তিন কোটি টাকার ভবন, এক পরীক্ষার্থীও ফেল
১১ আগস্ট ২০২৬

তিন কোটি টাকার ভবন, এক পরীক্ষার্থীও ফেল

যশোরের মণিরামপুরের হেলাঞ্চি কৃষ্ণবাটি বালিকা বিদ্যালয়ে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে চারতল...

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
১১ আগস্ট ২০২৬

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় ওভারটেক করতে গিয়ে বাস ও হাইড্...

দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৮ শতাংশ
১১ আগস্ট ২০২৬

দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৮ শতাংশ

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলে বড় ধরন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই