গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গবেষণা সহযোগিতায় দিনাজপুরে সায়েন্টিফিক সেমিনার

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ০১:১৭ পিএম, ১৩ জুন ২০২৬ | আপডেট: ০৭:৫৯ এএম ২০২৬
গবেষণা সহযোগিতায় দিনাজপুরে সায়েন্টিফিক সেমিনার
ছবি

শুক্রবার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান কেয়ার নার্সিং কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে অংশগ্রহণকারীরা -ছবি প্রতিনিধি

বাংলাদেশের বিভিন্ন হার্ট ফাউন্ডেশন ও সরকারি হাসপাতালের মধ্যে গবেষণা সহযোগিতা জোরদারের লক্ষ্যে দিনাজপুরে একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে হৃদরোগ ও ক্যান্সারবিষয়ক তিনটি পৃথক গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

শুক্রবার (১২ জুন) দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান কেয়ার নার্সিং কলেজ মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ডা. এএইচএম শফিকুর রহমান তরুণ, ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ডা. সোহেল রানা চৌধুরী এবং ঢাকা ক্যান্সার ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সাধারণ সম্পাদক একে আজাদ। সমাপনী বক্তব্যে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আখতার হক গবেষণা কার্যক্রমে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

সেমিনারে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আহ্বায়ক ডা. হাফিজুল ইসলাম, সদস্যসচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়াসহ জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং দিনাজপুরের বিভিন্ন হাসপাতালে কর্মরত অর্ধশতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন।
সানা/আপ্র/১৩/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের অভিযোগ, আহত ১
১৬ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের অভিযোগ, আহত ১

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এতিম ভাতিজার নির্মাণাধীন বাড়ি...

টঙ্গীতে পুলিশের অভিযানে সাত আসামি গ্রেফতার
১৬ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে পুলিশের অভিযানে সাত আসামি গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেফতার করেছে...

কিশোরগঞ্জে মাদকবিরোধী কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
১৬ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জে মাদকবিরোধী কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

মোজাম্মেল হক নয়ন: ‘মাদকমুক্ত সমাজ চাই, সুস্থ প্রজন্ম ফিরে পাই’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোর...

মেহেরপুরে মাদক ও গুলিসহ পিতা-পুত্র গ্রেফতার
১৬ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে মাদক ও গুলিসহ পিতা-পুত্র গ্রেফতার

মেহেরপুরে ইয়াবা, গাঁজা, গাঁজার বীজ, ভাং পাতা, গুলি ও মাদক বিক্রির নগদ টাকাসহ পিতা-পুত্রকে গ্রেফতার ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই