গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

১১ কোটি রুপির গাঁজাসহ মডেল গ্রেফতার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:১৭ পিএম, ১৩ জুন ২০২৬ | আপডেট: ১৭:৩৫ এএম ২০২৬
১১ কোটি রুপির গাঁজাসহ মডেল গ্রেফতার
ছবি

২৮ বছর বয়সী মডেল হর্ষা সানি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে বিপুল পরিমাণ মাদক বহন করে ভারতের মুম্বাইয়ে পৌঁছেই গ্রেফতার হয়েছেন ২৮ বছর বয়সী মডেল হর্ষা সানি। তার কাছ থেকে প্রায় ১১ কেজি উচ্চমানের হাইড্রোপনিক গাঁজা উদ্ধার করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ।

মুম্বাই কাস্টমসের কর্মকর্তারা জানিয়েছেন, ১০ ও ১১ জুনের মধ্যবর্তী রাতে এয়ার ইন্ডিয়ার টিজি-৩৫১ ফ্লাইটে ব্যাংকক থেকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হর্ষা সানি।

বিমানবন্দরে নামার পর তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় এয়ার ইন্টেলিজেন্স ইউনিট এবং কাস্টমস বিভাগের কর্মকর্তারা তাকে আটকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার ট্রলি ব্যাগ তল্লাশি করে ভ্যাকুয়াম-সিল করা ১২টি প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে সবুজ রঙের একটি পদার্থ ছিল।

মাদক শনাক্তকরণ কিটের মাধ্যমে তাৎক্ষণিক রাসায়নিক পরীক্ষা চালিয়ে নিশ্চিত হওয়া যায়, সেগুলো উচ্চমানের হাইড্রোপনিক গাঁজা। পরে নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে মাদকদ্রব্য ও মনঃপ্রভাবকারী পদার্থ নিয়ন্ত্রণ আইনের আওতায় তাকে গ্রেফতার করা হয়।

কাস্টমস সূত্র জানিয়েছে, উদ্ধার করা গাঁজার মোট ওজন ১১ কেজির বেশি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি ৮২ লাখ রুপি।

গ্রেফতার হওয়া হর্ষা সানি ২০২৫ সালের ‘মিসেস কেরালা’ প্রতিযোগিতার একজন সাবেক প্রতিযোগী। তাকে মুম্বাইয়ের ফোর্ট আদালতে হাজির করা হলে আদালত তাকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ বিপুল পরিমাণ মাদক মুম্বাই বা ভারতের অন্য কোনো অঞ্চলে কার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছিল, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: এনডিটিভি
সানা/আপ্র/১৩/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর
১১ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর

আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম
১১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম

যুক্তরাষ্ট্রে এবারের গ্রীষ্মকাল ছিল গত ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ। জুন থেকে আগস্ট পর্যন্ত টানা তাপপ...

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ভবিষ্যতের যেকোনো...

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে