গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই আবোল-তাবোল বলছে জামায়াত: মির্জা ফখরুল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২১ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:৫১ এএম ২০২৬
জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই আবোল-তাবোল বলছে জামায়াত: মির্জা ফখরুল
ছবি

ছবি সংগৃহীত

নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই জামায়াতে ইসলামী এখন ‘আবোল-তাবোল’ বলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ক্ষমতায় এসেছে—জামায়াত আমিরের এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তা তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমিরের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকার সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে ক্ষমতায় এসেছে। জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না। তাদের অতীত ইতিহাস জাতি জানে বলেই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আর সেই হতাশা থেকেই তারা এখন মিথ্যাচার করছে।

তিনি আরো বলেন, দেশে আবারো বিভেদ ও ধুম্রজাল সৃষ্টি করে ফ্যাসিস্ট শাসনের পাঁয়তারা চলছে। একটি নির্দিষ্ট গোষ্ঠী ভিন্নভাবে দেশকে স্বৈরশাসনের দিকে নিয়ে যেতে চায়।  

মির্জা ফখরুল অভিযোগ করেন, একটি শক্তি নির্বাচনের আগে থেকেই দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। নির্বাচনে ব্যর্থ হয়ে তারা আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে একটি দল দীর্ঘ দিন ধরে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তারা আবারো দেশে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, তবে দেশের সচেতন জনগণই তাদের প্রতিহত করবে।

ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে একটি চক্র কাজ করছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের অপরাজনীতি পরিহার করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। একটি শক্তি ছাত্র রাজনীতিকে ব্যবহার করে অস্থিরতা তৈরির যে চেষ্টা করছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।

জনগণ আবারও সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসি/আপ্র/২৫/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকবে বিরোধী দল
১১ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকবে বিরোধী দল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার সময় থেকে...

দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
১১ সেপ্টেম্বর ২০২৬

দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূ...

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ
১১ সেপ্টেম্বর ২০২৬

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

ঢাকার অভিজাত এলাকা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী শুক্রবার (১১ সেপ্টেম্বর) দ...

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা না ছাড়ায়: প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২৬

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা না ছাড়ায়: প্রধানমন্ত্রী

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে - এমন আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে