গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা, শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:০৯ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:৫৮ এএম ২০২৬
মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা, শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ
ছবি

লোডশেডিংয়ের কারণে রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে মোমবাতির আলোয় পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা- ছবি সংগৃহীত

লোডশেডিংয়ের কবলে পড়ে রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে মোমবাতির আলোয় পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে দেখা যায় পরীক্ষার্থীদের।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা চলছে। রোববার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ছিল। কেন্দ্রের ১৭টি কক্ষে ৮৫৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সকাল থেকে পরীক্ষাকেন্দ্রটিতে বিদ্যুৎ ছিল না। মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয় তাদের। ফলে ভোগান্তিতে পড়ে তারা।

কেন্দ্রটির সচিব ও পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহেদুল আলম বলেন, ‘পরীক্ষায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকার কথা বলা হয়েছিল। বিদ্যুৎ অফিসে বারবার জানানোর পরও সমাধান হয়নি। এর পরেই ঝড়বৃষ্টি শুরু হলে বড় মোমবাতি দিয়ে পরীক্ষা নেওয়া হয়।’
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, ‘ওই কেন্দ্র আমাদের বলদিপুকুর সাবস্টেশনের আওতাধীন রংপুর গ্রিডের লাইনের সঙ্গে যুক্ত। রংপুর গ্রিডের লাইনটি পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। আমরা শঠিবাড়ী গ্রিড থেকে বিকল্প লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করছি। তবে বিকাল পর্যন্ত তা দেওয়া সম্ভব হয়নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেন, ‘কেন্দ্রসচিব আমাকে বিষয়টি জানাননি। এটি কেন্দ্রসচিবের ভুল ছিল। পরে যখন জানিয়েছে আমি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলেছি।’

বিদ্যুৎ না থাকলে আগেভাগে বিকল্প ব্যবস্থা করা যেতো কিনা জানতে চাইলে ইউএনও বলেন, ‘এখন আমরা বলে রাখছি, প্রতিটি কেন্দ্রে কিছু এলইডি লাইট আছে যেগুলো বিদ্যুৎ চলে যাওয়ার পরেও কিছুক্ষণ সার্ভিস দেয়। এ ছাড়া মোমবাতি, চার্জার লাইট যে ব্যবস্থা করতে পারি, সেই ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করছি।’
সানা/আপ্র/২৬/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মোহাম্মদপুরে কিশোর গ্যাং শব্দই থাকবে না: ডিএমপি কমিশনার
১৩ সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদপুরে কিশোর গ্যাং শব্দই থাকবে না: ডিএমপি কমিশনার

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার ম...

রাজধানীতে একদিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
১৩ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে একদিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার

রাজধানীতে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৃথক স্থান থেকে নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ...

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১৪৩, হাসপাতালে আরো ১০৫৬
১২ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১৪৩, হাসপাতালে আরো ১০৫৬

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে...

চলন্ত বাসে জিম্মি করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি
১২ সেপ্টেম্বর ২০২৬

চলন্ত বাসে জিম্মি করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি

নারায়ণগঞ্জে ফেরার পথে ময়মনসিংহের ভালুকা থেকে বাসে উঠেছিলেন জাহাঙ্গীর আলম। কিছু দূর যাওয়ার পরই তাঁর স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে