গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

প্রকাশিত: ২১:০৭ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:৫৯ এএম ২০২৬
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা
ছবি

কুমিল্লা নগরের কোটবাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি হোটেলের নিকট থেকে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে -ছবি সংগৃহীত

কুমিল্লা নগরের কোটবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এক হোটেলের নিকট থেকে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মুখমণ্ডলে আঘাতের চিহ্ন থাকায় পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে। এ ঘটনায় তাঁর মা নীলিমা বৈরাগী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।

নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া (বাবুপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি ৪১তম বিসিএস নন-ক্যাডার পদে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। চাকরির কারণে তিনি কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তাঁর একমাত্র সন্তান ও স্ত্রী ওই বাসায় থাকতেন।

পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে গত শুক্রবার (২৪ এপ্রিল) রাতে তিনি কুমিল্লার উদ্দেশে রওনা দেন। এর আগে তিনি রাঙামাটির কাপ্তাই এলাকা থেকে চট্টগ্রামের অলঙ্কার মোড় হয়ে বাসে ওঠেন। শুক্রবার দিবাগত রাত ২টা ১০ মিনিট পর্যন্ত পরিবারের সঙ্গে তাঁর স্বাভাবিক যোগাযোগ ছিল। পরে ভোরের দিকে ফোনে অস্বাভাবিক কথাবার্তা শোনা গেলে পরিবারের সন্দেহ বাড়ে।

গত শনিবার (২৫ এপ্রিল) সকালে কোটবাড়ী এলাকার পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লা কার্যালয়ে নেওয়া হলে সহকর্মীরা শেষ শ্রদ্ধা জানান। সেখানে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্ত্রী উর্মি হীরা বলেন, তাঁর স্বামীর সঙ্গে কী ঘটেছিল তা তিনি জানতে চান। একই সঙ্গে মা নীলিমা বৈরাগী কান্নাজড়িত কণ্ঠে বলেন, অনেক কষ্টে বড় করা ছেলের মৃত্যু মেনে নেওয়া কঠিন।

বুলেট বৈরাগীর এক বছরের সন্তান অব্যয় বৈরাগীর জন্মদিন ঘিরে পরিবারের মধ্যে আনন্দের প্রস্তুতি চলছিল বলেও জানা যায়। মাত্র কয়েক দিনের ব্যবধানে সেই আনন্দ শোকের ছায়ায় পরিণত হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির রহস্য উদঘাটনে একাধিক দল কাজ করছে। মরদেহের পাশে ব্যবহৃত মোবাইল ফোন পাওয়া যায়নি বলেও তদন্ত সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের আশা করছে পুলিশ।


সানা/ডিসি/আপ্র/২৬/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ
১১ সেপ্টেম্বর ২০২৬

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভাদ্র মাসের শুরুতেই বাজারে উঠতে...

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান
১১ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান

মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রত্যাশী মানুষের মধ...

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১১ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা...

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
০৯ সেপ্টেম্বর ২০২৬

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে