গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৭ জুলাই ২০২৬

মেনু

তিন দেশে বিশ্বকাপ উদ্বোধন, মঞ্চ মাতাবেন বিশ্বতারকারা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৪৭ পিএম, ১১ জুন ২০২৬ | আপডেট: ০১:৩১ এএম ২০২৬
তিন দেশে বিশ্বকাপ উদ্বোধন, মঞ্চ মাতাবেন বিশ্বতারকারা
ছবি

তারকাখচিত বিশ্বকাপ উদ্বোধনে থাকছে সংস্কৃতি, সংগীত আর উন্মাদনা -ছবি সংগৃহীত

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের পর্দা উঠছে এবার এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে। ইতিহাসে প্রথমবারের মতো তিন আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হচ্ছে বিশ্বকাপ। দুই দিনব্যাপী এ আয়োজনের কেন্দ্রবিন্দুতে থাকছে স্বাগতিক দেশগুলোর সংস্কৃতি, ঐতিহ্য, সৃজনশীলতা এবং বিশ্বখ্যাত সংগীতশিল্পীদের পরিবেশনা।

১১ জুন মেক্সিকো সিটিতে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসর। ১৯ জুলাই নিউ ইয়র্কে ফাইনালের মাধ্যমে শেষ হবে বিশ্বকাপ। এবারের আসরে ১৬টি শহরে অনুষ্ঠিত হবে রেকর্ড ১০৪টি ম্যাচ।

মেক্সিকো এর আগে ১৯৭০ ও ১৯৮৬ সালে এবং যুক্তরাষ্ট্র ১৯৯৪ সালে বিশ্বকাপ আয়োজন করলেও কানাডা এবারই প্রথমবারের মতো এই আসরের আয়োজক হয়েছে। তিন দেশই নিজেদের স্বতন্ত্র সংস্কৃতি ও ঐতিহ্যকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরবে। প্রতিটি অনুষ্ঠান সংশ্লিষ্ট দেশের উদ্বোধনী ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে।

এই আয়োজনের সৃজনশীল পরিচালনায় রয়েছেন আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনায় খ্যাতিমান মার্কো বালিচ। অলিম্পিক গেমসসহ একাধিক বৈশ্বিক ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানের অভিজ্ঞতা রয়েছে তার।

কানাডার অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ‘সাংস্কৃতিক মোজাইক’। মেক্সিকো তুলে ধরবে তাদের ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাদো’ শিল্পকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে থাকবে ঝলমলে বিশ্বকাপ ট্রফির প্রতীকী উপস্থাপন।

মেক্সিকো সিটিতে ঐতিহ্য ও সংগীতের মেলবন্ধন
১১ জুন রাত ১টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ঐতিহাসিক এস্তাদিও আজতেকা, যা মেক্সিকো সিটি স্টেডিয়াম নামেও পরিচিত, সেখানে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।

প্রায় ১৬ মিনিট ৩০ সেকেন্ডের এ আয়োজনে থাকবে আদিবাসী সংস্কৃতির পরিবেশনা, আধুনিক লোকজ নৃত্য এবং ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাদো’ শিল্পের প্রদর্শনী। এর মাধ্যমে মেক্সিকোর সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে বিশ্ববাসীর সামনে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকছেন কলম্বিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী শাকিরা ও নাইজেরিয়ার তারকা শিল্পী বার্না বয়। তারা যৌথভাবে পরিবেশন করবেন ‘ডাই ডাই’ গানটি, যার অর্থ ‘চলো’। বিশ্বকাপের আবহে গানটি একসঙ্গে এগিয়ে চলার বার্তা বহন করবে। এছাড়া ফিফার অফিশিয়াল অ্যালবামে থাকা শিল্পীদের মধ্যে জে বালভিন, আলেহান্দ্রো ফার্নান্দেস, বেলিন্দা, ড্যানি ওশান, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আসুলেস, মানা এবং দক্ষিণ আফ্রিকার গায়িকা টাইলাও অংশ নেবেন।

বিশ্বকাপের উন্মাদনায় মেক্সিকো সিটি কর্তৃপক্ষ ১১ জুন সরকারি ছুটি ঘোষণা করেছে। স্টেডিয়াম এলাকায় প্রবেশের অনুমতি থাকবে কেবল টিকিটধারী দর্শক, অনুমোদিত ব্যক্তি ও স্বীকৃত গণমাধ্যমকর্মীদের।

টরন্টোয় বহুসংস্কৃতির উদ্যাপন
১২ জুন রাতে টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কানাডার উদ্বোধনী অনুষ্ঠান। এর পরই রাত ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা।

এটি হবে কানাডা পুরুষ ফুটবল দলের ইতিহাসে নিজেদের মাটিতে প্রথম বিশ্বকাপ ম্যাচ। দেশটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা বিশেষ কাউন্টডাউনের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান।

মঞ্চে পরিবেশনা করবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, নোরা ফাতেহি, উইলিয়াম প্রিন্স, ভেজেড্রিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়। তার অংশগ্রহণ দক্ষিণ এশিয়ার দর্শকদের মধ্যেও বিশেষ আগ্রহ তৈরি করেছে।

লস অ্যাঞ্জেলেসে তারকাখচিত আয়োজন
১৩ জুন ভোর সাড়ে ৫টার দিকে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান। এরপর নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিকরা।

ভিজ্যুয়াল শো, আধুনিক প্রযুক্তিনির্ভর গল্প উপস্থাপনা এবং বিশ্বখ্যাত শিল্পীদের পরিবেশনায় সাজানো হবে এ আয়োজন। মঞ্চে থাকবেন কেটি পেরি, ফিউচার, আনিতা, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, রেমা, টাইলা এবং আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী।

পপ, হিপহপ, কে-পপ ও আফ্রোবিটসহ বিভিন্ন ধারার সংগীতের সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানকে ‘গ্লোবাল মিউজিক ফেস্টিভ্যাল’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। ফলে মাঠে বল গড়ানোর আগেই বিশ্বকাপের উদ্বোধনী উৎসব পরিণত হয়েছে বৈশ্বিক সাংস্কৃতিক মিলনমেলায়।

এদিকে ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের বিরতিতেও পারফর্ম করার কথা রয়েছে শাকিরার। তার সঙ্গে মঞ্চে থাকার কথা জনপ্রিয় সংগীতশিল্পী ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের। সূত্র: আল-জাজিরা
সানা/আপ্র/১১/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ
২৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। দ...

এবার নিষিদ্ধ হলেন নেইমার
২৬ জুলাই ২০২৬

এবার নিষিদ্ধ হলেন নেইমার

বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরেই ঝলক দেখিয়েছেন নেইমার। শাপ...

মেসির জার্সি থেকে শাকিরার পোশাক, নিলামে বিশ্বকাপের স্মারক
২৬ জুলাই ২০২৬

মেসির জার্সি থেকে শাকিরার পোশাক, নিলামে বিশ্বকাপের স্মারক

২০২৬ ফিফা বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলোর সঙ্গে জড়িয়ে থাকা নানা ঐতিহাসিক স্মারক নিলামে তুলেছে বিশ্বখ...

রোজারিওতে পারিবারিক ক্লাবের ম্যাচে গ্যালারিতে মেসি
২৬ জুলাই ২০২৬

রোজারিওতে পারিবারিক ক্লাবের ম্যাচে গ্যালারিতে মেসি

বিশ্বকাপে রানার্সআপ হওয়ার হতাশা পেছনে ফেলে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই