গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনার কয়রায় আম খেয়ে পাঁচজনের ডায়রিয়া, নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ১৪:০০ পিএম, ১১ জুন ২০২৬ | আপডেট: ১৫:৪১ এএম ২০২৬
খুলনার কয়রায় আম খেয়ে পাঁচজনের ডায়রিয়া, নারীর মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামে আম খাওয়ার পর একই পরিবারের পাঁচ সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে লতিকা সানা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। অসুস্থ আরও চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অসুস্থরা হলেন— তুলসি সানা (৪২), ইন্দ্রজিৎ সানা (১৪), বিবেকানন্দ সানা (৬০) ও প্রকাশ সানা (৫১)। বুধবার বিকেলে তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ৯ জুন রাতে স্থানীয় হায়াতখালী বাজার থেকে কেনা আম খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর থেকে তাদের পেটে তীব্র সমস্যা, বারবার পাতলা পায়খানা ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের হাসপাতালে নেওয়া হয়।

নিহত লতিকা সানার ভাতিজা নিতিশ সানা জানান, রাতে আম খাওয়ার পর সবাই স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েছিলেন। তবে ভোর থেকে একে একে সবার পেট খারাপ শুরু হয় এবং দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিশেষ করে লতিকা সানার অবস্থা দ্রুত খারাপ হয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য বলেন, ডায়রিয়ায় আক্রান্ত পাঁচজনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চারজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা বর্তমানে শঙ্কামুক্ত থাকলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আমে মাত্রাতিরিক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়ে থাকতে পারে। আবার সংরক্ষণের সময় কোনো বিষাক্ত পদার্থের সংস্পর্শেও আসতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সানা/আপ্র/১১/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন
০৯ সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় অগ্নিকা...

বাল্যবিবাহ-বহুবিবাহ ঠেকাতে ডিজিটাল হচ্ছে বিয়ে-তালাক নিবন্ধন: আইনমন্ত্রী
০৯ সেপ্টেম্বর ২০২৬

বাল্যবিবাহ-বহুবিবাহ ঠেকাতে ডিজিটাল হচ্ছে বিয়ে-তালাক নিবন্ধন: আইনমন্ত্রী

বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স...

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
০৯ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে...

বাংলাদেশের ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
০৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার কথা জানিয়েছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী রয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে