গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টি-টুয়েন্টির সহ-অধিনায়কত্বসহ টেস্ট দলে সুযোগ পেলেন হৃদয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৭ পিএম, ১১ জুন ২০২৬ | আপডেট: ২২:০৯ এএম ২০২৬
টি-টুয়েন্টির সহ-অধিনায়কত্বসহ টেস্ট দলে সুযোগ পেলেন হৃদয়
ছবি

ছবি সংগৃহীত

মিরপুরে বৃষ্টিবিরতিতে ঘোষণা করা হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি ও জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল। যেখান প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানালেন তাওহিদ হৃদয়কে রাখা হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে। টেস্ট দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পেসার রবিউল হকও।

হৃদয় অবশ্য এবারই প্রথম লাল বলের ক্রিকেটের জন্য বিবেচিত হননি। ২০২৪ সালে মুশফিকুর রহিমের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন, তবে এখনো টেস্ট খেলেননি। প্রথম শ্রেণির ক্রিকেটে হৃদয়ের ১৬ ম্যাচ আর ২৩ ইনিংসের ক্যারিয়ারে তিনটি সেঞ্চুরি আছে। ৪৪.৬৮ গড়ে ৯৮৩ রান পেয়েছেন হৃদয়। তাকে দলে নেওয়ার ব্যাখ্যায় হাবিবুল বলেছেন, ‘ও তো সাদা বলে নিয়মিতই খেলে। আমরা যে ধরনের (আক্রমণাত্মক) ক্রিকেট খেলতে চাই টেস্ট ম্যাচেও... আপনি দেখেন সম্প্রতি আমরা কিন্তু আলাদা ধরনের খেলা খেলছি। আমার মনে হয় সে এখানে বিকল্প হতে পারে। প্রথম শ্রেণির ক্রিকেটেও কিন্তু তার রেকর্ড খারাপ না। যখন ব্যাটিং করে, তখন কিন্তু ওই জায়গাটাতে খুব ইমপ্যাক্টফুল ইনিংস খেলতে পারে।’

প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো করার পুরস্কার পেয়েছেন রংপুরের পেসার রবিউল হক। বিসিএলে নিজের সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচেও ৫ উইকেট আছে তার। জাতীয় ক্রিকেট লিগের গত মৌসুমে রংপুর বিভাগকে চ্যাম্পিয়ন করার পথে ৯ ইনিংসে ১৯ গড়ে ২২ উইকেট নেন রবিউল। ৩২ ম্যাচের প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৭ উইকেট আছে তাঁর।

প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো সেঞ্চুরি না থাকলেও দুটি ফিফটি আছে তার। তাকে পেস বোলিং অলরাউন্ডারের বিবেচনাতেই দলে রাখা হয়েছে বলে জানালেন হাবিবুল, ‘বেশ কয়েকজনকে আমরা হয়তো সামনেও সুযোগ পেলে দেখব। রবিউল হক বোলিং অলরাউন্ডার হিসেবে এসেছেন।’

জিম্বাবুয়ের বিপক্ষে তিন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলামের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকেও। নির্বাচকদের সঙ্গে আলোচনা করে তিনি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদও ফিরছেন জিম্বাবুয়ে টেস্টে। চোট পেয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্টের শেষ ম্যাচের দল থেকে ছিটকে যাওয়া সাদমান ফেরায় বাদ পড়েছেন ওপেনার জাকির হাসানও।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি দলও ঘোষণা হয়েছে আজ। যেখানে সাইফ হাসানের বদলে সহ-অধিনায়কত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়। সাইফ নিজে থেকেই নির্বাচকদের জানিয়েছেন, নেতৃত্বের দায়িত্ব থেকে সরে এসে ব্যাটিংয়ে মনোযোগ দিতে। এই সিরিজের দলে আছেন পেসার নাহিদ রানাও। এখন পর্যন্ত মাত্র একটি টি-টুয়েন্টি খেলা এই পেসার যেহেতু জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে খেলছেন না, তাই তাঁকে টি–টুয়েন্টি সিরিজেও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। চোটের কারণে বাদ পড়েছেন সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে দলে থাকা রিপন মণ্ডল ও তানজিম হাসান। টি-টুয়েন্টি দল থেকে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টুয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয় (সহ–অধিনায়ক), নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আবদুল গাফফার।

ফেরা: মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।
চোট: রিপন মণ্ডল ও তানজিম হাসান।
বাদ: মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দল: নাজমুল হোসেন, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক।

নতুন মুখ-: তাওহিদ হৃদয় ও রবিউল হক।
ফেরা: খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও সাদমান ইসলাম।
বিশ্রাম: নাহিদ রানা, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম।
বাদ: জাকির হাসান।

আপ্র/কেএমএএ/১১.০৬.২০২৬

সংশ্লিষ্ট খবর

নিজের উদাহরণ টেনে নতুনদের স্বপ্ন দেখালেন মিরাজ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নিজের উদাহরণ টেনে নতুনদের স্বপ্ন দেখালেন মিরাজ

ঢাকা লিগের বাছাইপর্ব থেকে শুরু করে তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ হয়ে প্রিমিয়ার লিগ—সব স্তর...

সিঙ্গাপুরকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চান মোরসালিন
২৬ সেপ্টেম্বর ২০২৬

সিঙ্গাপুরকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চান মোরসালিন

প্রথমবারের মতো ফিফা টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ। তার ওপর উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষ শক্তিশালী মালয়েশ...

মানচিনির ফেরার ম্যাচে ইতালিকে হারাল বেলজিয়াম
২৬ সেপ্টেম্বর ২০২৬

মানচিনির ফেরার ম্যাচে ইতালিকে হারাল বেলজিয়াম

প্রথমার্ধের বিবর্ণতা কাটিয়ে বিরতির পর আক্রমণে জোর দিয়েছিল ইতালি। কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতা কাটিয়ে উ...

আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের পারিশ্রমিক কমছে
২৬ সেপ্টেম্বর ২০২৬

আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের পারিশ্রমিক কমছে

আর্থিক সংকট সামাল দিতে ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের পারিশ্রমিক ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই