গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জামালপুর চাচা হত্যা, গাজীপুরে ভাতিজা গ্রেফতার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১১ জুন ২০২৬ | আপডেট: ০০:১৪ এএম ২০২৬
জামালপুর চাচা হত্যা, গাজীপুরে ভাতিজা গ্রেফতার
ছবি

প্রধান আসামি ভাতিজা আব্দুস সালাম -ছবি সংগৃহীত

সুজাউদ্দৌলা সুজন, জামালপুর: জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নে জমি-সংক্রান্ত বিরোধের জেরে চাচা হক মিয়া (৫০) হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি ভাতিজা আব্দুস সালামকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। তিনি লক্ষীরচর এলাকার আব্দুর রহমানের ছেলে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি দুপুর সাড়ে ১২টার দিকে নিশ্চিত করেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুস সাকিব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ জুন সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের মধ্যর চর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ট্রাকচালক হক মিয়া ও তার ভাতিজা আব্দুস সালামের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। ওই দিন দুপুরে বাড়ির পাশের জমিতে কাজ করার সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে সালাম দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হক মিয়ার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুস সাকিবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এরপর পুলিশ সুপার ফারহানা আক্তারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) ইয়াহিয়া আল মামুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে আসামি গ্রেফতারে অভিযান শুরু হয়।

তদন্তের একপর্যায়ে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার সকালে গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে আব্দুস সালামকে গ্রেফতার করে জামালপুর সদর থানা পুলিশের একটি দল।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেন, মামলার প্রধান আসামি আব্দুস সালামকে গাজীপুর মহানগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) ইয়াহিয়া আল মামুন জানান, ঘটনার ১০ থেকে ১৫ দিন আগে সালাম বিদেশ থেকে নিজ বাড়িতে ফিরে আসেন। গত ৬ জুন জমিতে কাজ করার সময় চাচা-ভাতিজার মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তপ্ত বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। তখন সালাম দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হক মিয়ার ওপর হামলা চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর সালাম আত্মগোপনে চলে যান। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
সানা/আপ্র/১১/৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ
১১ সেপ্টেম্বর ২০২৬

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভাদ্র মাসের শুরুতেই বাজারে উঠতে...

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান
১১ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান

মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রত্যাশী মানুষের মধ...

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১১ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা...

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
০৯ সেপ্টেম্বর ২০২৬

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই