গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

রথযাত্রায় থাকবে ডিবি, সোয়াত ও সাদা পোশাকের গোয়েন্দা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৬ পিএম, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ২১:৫৫ এএম ২০২৬
রথযাত্রায় থাকবে ডিবি, সোয়াত ও সাদা পোশাকের গোয়েন্দা
ছবি

ছবি সংগৃহীত

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। উৎসবকে ঘিরে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি ডিবি, সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকের গোয়েন্দা সদস্য মোতায়েন করা হবে।

রোববার সকালে ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় এ তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

সভায় আগামী ১৬ জুলাই রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর রথযাত্রা বড় জনসমাগমের আয়োজন হওয়ায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। উৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সংশ্লিষ্ট রথযাত্রা উদযাপন কমিটির সঙ্গে পৃথক সমন্বয় সভা করবেন এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখবেন।

সভায় জানানো হয়, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পিকেট ও টহল দল, ফুট পেট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল টিম, সিসিটিভি পর্যবেক্ষণ, ডিবি সদস্য, সাদা পোশাকের গোয়েন্দা, সোয়াত এবং বোম্ব ডিসপোজাল ইউনিট দায়িত্ব পালন করবে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও নেওয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন, দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের নির্ধারিত ভেস্ট পরিধান করতে হবে। বৈদ্যুতিক লাইনসংক্রান্ত ঝুঁকি এড়িয়ে দুর্ঘটনা প্রতিরোধেও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আ বলেন, রথযাত্রার প্রতিটি আয়োজন সমান গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হবে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সভায় রথযাত্রা নির্ধারিত রুট ও সময়ের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে নামাজ ও আজানের সময় লাউডস্পিকার ব্যবহার থেকে বিরত থাকা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ বা পোটলাবিহীন অংশগ্রহণ এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ডিজিএফআই, এনএসআই, এসবি, সিআইডি, ফায়ার সার্ভিস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং রথযাত্রা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসি/আপ্র/১২/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাষ্ট্রপতি ফখরুলের আহ্বানে ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন
১৪ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি ফখরুলের আহ্বানে ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৯ নভেম...

সেগুনবাগিচার দেয়ালে রোকেয়া, জসীমউদ্দীন ও জীবনানন্দের প্রতিকৃতি
১৪ অক্টোবর ২০২৬

সেগুনবাগিচার দেয়ালে রোকেয়া, জসীমউদ্দীন ও জীবনানন্দের প্রতিকৃতি

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন দখলমুক্ত ফুটপাতের পাশের দেয়ালে নতুন করে যুক্ত...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথম দিনেই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি
১৪ অক্টোবর ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথম দিনেই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি

চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ বাংলাদেশি। তাদের মধ্যে য...

তিন অনুকরণীয় মানুষের জীবনসংগ্রাম শুনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর ২০২৬

তিন অনুকরণীয় মানুষের জীবনসংগ্রাম শুনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জীবনসংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজকল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসেবে তিন অনুপ্রেরণাদায়ী মানুষের কথা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে