গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

জলাবদ্ধ নিউমার্কেটে ১০ টাকার ভ্যান পারাপার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১২ পিএম, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ০১:১৭ এএম ২০২৬
জলাবদ্ধ নিউমার্কেটে ১০ টাকার ভ্যান পারাপার
ছবি

ছবি সংগৃহীত

টানা বর্ষণে রাজধানীর নিউমার্কেট এলাকার ১ নম্বর গেটসংলগ্ন সড়ক কোমরসমান পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারীরা। জলাবদ্ধতার কারণে শহীদ শাহনেওয়াজ হল এলাকা থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে জনপ্রতি ১০ টাকা ভাড়ায় ভ্যানে করে যাত্রী পারাপার করছেন কয়েকজন ভ্যানচালক।

রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়কে জমে থাকা গভীর পানির কারণে অনেকেই হেঁটে পার হতে পারছেন না। ঝুঁকি এড়াতে ভ্যানেই পার হচ্ছেন অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। প্রতিটি ভ্যানে একবারে চার থেকে পাঁচজন যাত্রী বহন করা হচ্ছে।

এক যাত্রী বলেন, কোথায় গর্ত বা খোলা ম্যানহোল রয়েছে তা বোঝা যাচ্ছে না। তাই নিরাপত্তার কথা ভেবে ১০ টাকা দিয়ে ভ্যানে পার হচ্ছেন। আরেক যাত্রী জানান, হাঁটলে কোমর পর্যন্ত পানিতে কাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে যাওয়ার আশঙ্কা থাকায় বাধ্য হয়ে ভ্যান ব্যবহার করছেন।

ভ্যানচালকদের ভাষ্য, সাধারণ সময়ে তারা মালামাল পরিবহন করেন। কিন্তু বৃষ্টির কারণে সেই কাজ বন্ধ থাকায় বিকল্প হিসেবে যাত্রী পারাপার করছেন। ভ্যানচালক বাহারুল বলেন, প্রতিটি ট্রিপে ৪০ থেকে ৫০ টাকা আয় হচ্ছে। এতে যেমন তাদের কিছু আয় হচ্ছে, তেমনি দুর্ভোগে থাকা মানুষও উপকৃত হচ্ছেন। আরেক ভ্যানচালক ছত্তার বলেন, পানি না কমা পর্যন্ত এভাবেই যাত্রী পারাপার চালিয়ে যাবেন।

স্থানীয়দের অভিযোগ, নিউমার্কেট, নীলক্ষেত ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। তবে এবার টানা বৃষ্টিতে কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক ডুবে গিয়ে যান চলাচল ব্যাহত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে দ্রুত কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এসি/আপ্র/১২/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
১৩ অক্টোবর ২০২৬

সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক

বিদেশে বাংলাদেশের তিনটি মিশনে হাই কমিশনার ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা তিন নারী কূটনীতিক সচিব পদে...

ছেলের বিয়ে দিতে দেশে এসে স্বামীর হাতে প্রাণ গেল প্রবাসী নারীর
১৩ অক্টোবর ২০২৬

ছেলের বিয়ে দিতে দেশে এসে স্বামীর হাতে প্রাণ গেল প্রবাসী নারীর

রাজধানীর যাত্রাবাড়ীতে শিরিন বেগম (৪২) নামে এক প্রবাসী নারীকে কুপিয়ে হত্যার পর মরদেহ চার টুকরো করার অ...

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো ও প্রকল্প দ্রুত বাস্তবায়নে গুরুত্ব প্রধানমন্ত্রীর
১৩ অক্টোবর ২০২৬

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো ও প্রকল্প দ্রুত বাস্তবায়নে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি খাতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো এবং সরকারের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্...

চকবাজারের মার্কেটে ব্যাগের গুদাম থেকে আগুন: প্রশাসক
১৩ অক্টোবর ২০২৬

চকবাজারের মার্কেটে ব্যাগের গুদাম থেকে আগুন: প্রশাসক

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে ব্যাগের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই