গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মেনু

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১২ পিএম, ২৮ জুন ২০২৬ | আপডেট: ১৩:৫৫ এএম ২০২৬
সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ
ছবি

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

জাতীয় সংসদের অধিবেশন দেখতে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে মোট ৭০ জন অংশ নেন।

প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন, এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন।

মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনা, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে এবং নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।
সানা/আপ্র/২৮/৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

বিসিএসে সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার
০১ অক্টোবর ২০২৬

বিসিএসে সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে বাদপড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে...

কনটেইনার লাইনচ্যুত হওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা
০১ অক্টোবর ২০২৬

কনটেইনার লাইনচ্যুত হওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা

শিডিউল বিপর্যয়ে পড়েছে ট্রেন। ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেন দুই থেকে আড়াই...

বিমানের তিন পরিচালকসহ চার কর্মকর্তাকে সকালে বদলির পর বিকেলেই স্থগিত
০১ অক্টোবর ২০২৬

বিমানের তিন পরিচালকসহ চার কর্মকর্তাকে সকালে বদলির পর বিকেলেই স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের তিন পরিচালকসহ চার কর্মকর্তাকে সকালে বদলি ও পদায়ন করার পর বিকেল...

স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
০১ অক্টোবর ২০২৬

স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার ফেনীর ফুলগ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে