গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

খাকি প্যান্ট ও নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০২ পিএম, ১৯ জুন ২০২৬ | আপডেট: ১১:৫৬ এএম ২০২৬
খাকি প্যান্ট ও নীল-জলপাই রঙের শার্টে ফিরছে পুলিশ
ছবি

ছবি সংগৃহীত

পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে জেলা পুলিশের জন্য গাঢ় নীল রঙের শার্ট ও খাকি প্যান্ট এবং মেট্রোপলিটন পুলিশের জন্য হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট ব্যবহার করা হবে।

গত বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এপিবিএন, এসপিবিএন, স্পেশাল ব্রাঞ্চ, সিআইডি এবং র‌্যাব এই পোশাকের আওতামুক্ত থাকবে। এসব ইউনিটের ক্ষেত্রে আগের পোশাকই বহাল থাকবে।

এর আগে গত বছরের নভেম্বরের পরিবর্তনের পর পুলিশের পোশাকে নতুন রঙ নির্ধারণ করা হয়েছিল। তবে সাত মাস না যেতেই আবার আগের নকশার কাছাকাছি রঙে ফিরছে বাহিনীটি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী মূলত জেলা ও মহানগর পুলিশের মধ্যে শার্টের রঙে পার্থক্য রাখা হলেও প্যান্ট সবার ক্ষেত্রেই খাকি রঙের হবে।

পুলিশের পোশাক পরিবর্তন ইস্যুতে গত ফেব্রুয়ারিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুনর্বিবেচনার অনুরোধ জানায়। তাদের দাবি ছিল, নতুন পোশাকে সদস্যদের শারীরিক গঠন, আবহাওয়া ও বাস্তবতা যথাযথভাবে বিবেচনা করা হয়নি।

এরপর ধাপে ধাপে পর্যালোচনার মাধ্যমে পূর্বের কাঠামোর কাছাকাছি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, প্রায় দুই দশকের বেশি সময় ধরে পুলিশের পোশাকে বিভিন্ন সময়ে পরিবর্তন এসেছে। একসময় খাকি রঙই ছিল আইনশৃঙ্খলা বাহিনীর পরিচিত প্রতীক। পরবর্তীতে বিভিন্ন সময়ে নীল ও জলপাই রঙের সংমিশ্রণে পোশাক নির্ধারণ করা হয়।
সানা/আপ্র/১৯/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাষ্ট্রপতি ফখরুলের আহ্বানে ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন
১৪ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি ফখরুলের আহ্বানে ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৯ নভেম...

সেগুনবাগিচার দেয়ালে রোকেয়া, জসীমউদ্দীন ও জীবনানন্দের প্রতিকৃতি
১৪ অক্টোবর ২০২৬

সেগুনবাগিচার দেয়ালে রোকেয়া, জসীমউদ্দীন ও জীবনানন্দের প্রতিকৃতি

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন দখলমুক্ত ফুটপাতের পাশের দেয়ালে নতুন করে যুক্ত...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথম দিনেই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি
১৪ অক্টোবর ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথম দিনেই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি

চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ বাংলাদেশি। তাদের মধ্যে য...

তিন অনুকরণীয় মানুষের জীবনসংগ্রাম শুনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর ২০২৬

তিন অনুকরণীয় মানুষের জীবনসংগ্রাম শুনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জীবনসংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজকল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসেবে তিন অনুপ্রেরণাদায়ী মানুষের কথা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে