গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মেনু

মেয়ের ছবি না তুলতে অনুরোধ মায়ের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪২ পিএম, ১৮ মে ২০২৬ | আপডেট: ২০:২৪ এএম ২০২৬
মেয়ের ছবি না তুলতে অনুরোধ মায়ের
ছবি

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের -ছবি সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের দাফন ও জানাজা উপলক্ষে মৃতদেহের ছবি ও ভিডিও না তোলার অনুরোধ জানিয়েছেন তার মা লোপা কায়সার। তিনি বলেন, এসব ধর্মীয়ভাবে অনুচিত।

রোববার (১৭ মে) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় জানাজার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অনুরোধ জানান। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং মেয়ের জন্য সবার কাছে দোয়া চান।

লোপা কায়সার বলেন, তিনি চান না তার মৃত মেয়ের মুখ কেউ দেখুক। জানাজার আগেও তিনি একই অনুরোধ করেছিলেন বলে জানা যায়। তার অনুরোধের পর কারিনার মরদেহ গাড়ি থেকে নামানো হয়নি বলেও উল্লেখ করা হয়।

এর আগে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ মে রাতে ভারতের চেন্নাইয়ের ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে কারিনা কায়সারের মৃত্যু হয়। লিভারজনিত জটিলতায় তার মৃত্যু ঘটে বলে পরিবার সূত্র জানায়।

পরিবার জানায়, শুরুতে জ্বর দেখা দেওয়ার পর শরীরে সংক্রমণ ধরা পড়ে। পরে হেপাটাইটিস এ ও ই সংক্রমণে লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

কারিনা কায়সার অল্প সময়ের মধ্যেই হাস্যরসাত্মক কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা পান এবং অভিনয় ও চিত্রনাট্য লেখার সঙ্গেও যুক্ত ছিলেন।

তার প্রথম জানাজা বনানী ডিওএইচএস মাঠে, দ্বিতীয় জানাজা বনানী দরবার শরীফে এবং তৃতীয় জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। সোমবার মুন্সিগঞ্জে নিজ গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা শেষে দাফন করা হবে বলে জানা গেছে।
সানা/আপ্র/১৮/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারসহ ভারতের কাছে বাণিজ্যসুবিধা চায় বাংলাদেশ
১০ অক্টোবর ২০২৬

অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারসহ ভারতের কাছে বাণিজ্যসুবিধা চায় বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে অনিশ্চয়তার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের জট খুলতে ভ...

ফিরছে গ্রাম সরকার, প্রতি ওয়ার্ডে থাকবেন ১৫ সদস্য
১০ অক্টোবর ২০২৬

ফিরছে গ্রাম সরকার, প্রতি ওয়ার্ডে থাকবেন ১৫ সদস্য

দেশে আবারো ‘গ্রাম সরকার’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘গ্রাম সরকার আইন, ২০২৬’-এর খসড়া তৈরি কর...

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
০৯ অক্টোবর ২০২৬

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

রাজধানীর মিরপুরে পাঁচটি লেগুনা স্ট্যান্ড জোরপূর্বক নিয়ন্ত্রণে নেওয়া, প্রতিটি গাড়ি থেকে ৩০০ টাকা করে...

বায়তুল মোকাররমে খতিবের পক্ষে বিক্ষোভ, স্লোগানে উত্তেজনা
০৯ অক্টোবর ২০২৬

বায়তুল মোকাররমে খতিবের পক্ষে বিক্ষোভ, স্লোগানে উত্তেজনা

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে বিক্ষোভ কর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে