গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

নির্বাচনের আগে উন্নয়ন প্রকল্প অনুমোদন ও উদ্বোধনে নিষেধাজ্ঞা ইসির

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২০:২৫ এএম ২০২৬
নির্বাচনের আগে উন্নয়ন প্রকল্প অনুমোদন ও উদ্বোধনে নিষেধাজ্ঞা ইসির
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত ও সুষ্ঠু রাখতে ভোটের আগে উন্নয়ন প্রকল্প অনুমোদন, ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানায় নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। 


নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।


এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৪ (৪) অনুযায়ী নির্বাচনের আগে অর্থাৎ নির্বাচনি তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারি বা আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তহবিল থেকে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অনুকূলে অনুদান ঘোষণা বা বরাদ্দ দেওয়া বা অর্থ অবমুক্ত করতে পারবেন না।


চিঠিতে আরো বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় প্রার্থী সিটি করপোরেশন অথবা পৌরসভাসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সম্পত্তি তথা অফিস, যানবাহন, মোবাইল ফোন, টেলিফোন, ওয়াকিটকি বা অন্য কোনও সুযোগ-সুবিধা নির্বাচনের কাজে ব্যবহার করতে পারবেন না বলে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে। এমনকি মাশুল দিয়েও এগুলো ব্যবহার করা যাবে না। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীকে কোনো অবস্থাতেই নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না।


চিঠিতে জানানো হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৪ (৩) অনুযায়ী কোনো প্রার্থী নির্বাচনের আগে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উন্মোচন করতে পারবে না। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় অনুদান বা ত্রাণ বিতরণ সংক্রান্ত কার্যক্রম গ্রহণ না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ইতপূর্বে অনুমোদিত কোনো প্রকল্পে অর্থ অবমুক্ত বা প্রদান করা নিতান্ত আবশ্যক হলে এ বিষয়ে নির্বাচন কমিশনের সম্মতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।


চিঠিতে বলা হয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর উপরোল্লিখিত বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি উল্লিখিত আচরণ বিধিমালার বিধি ২৭ এ বর্ণিত শাস্তির আওতায় আসবে।


এসি/আপ্র/২৪/১২/২০২৫



সংশ্লিষ্ট খবর

ফটো সাংবাদিক বাদল দাসের খোঁজ মিলছে না
০১ অক্টোবর ২০২৬

ফটো সাংবাদিক বাদল দাসের খোঁজ মিলছে না

দৈনিক নবচেতনার ফটো সাংবাদিক বাদল দাসের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে তার পরিবার ও সহকর্মীরা।...

মোদী-তারেক বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ত্রিবেদী
৩০ সেপ্টেম্বর ২০২৬

মোদী-তারেক বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ থাকলেও দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে সে...

জাতিসংঘে গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
৩০ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা ও এক...

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে: রুমন
৩০ সেপ্টেম্বর ২০২৬

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে: রুমন

পলাতক সরকার যে সূত্রে দেশ চালিয়েছে, সেই মন্ত্রেই বিরোধী রাজনৈতিক দলের নেতারা চলছে বলে মন্তব্য করেছেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 7 ঘন্টা আগে