গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

চট্টগ্রাম বন্দরে একদিনে কনটেইনার ওঠানামায় মাইলফলক স্পর্শ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:২৩ পিএম, ০২ মে ২০২৬ | আপডেট: ০৩:৩০ এএম ২০২৬
চট্টগ্রাম বন্দরে একদিনে কনটেইনার ওঠানামায় মাইলফলক স্পর্শ
ছবি

ছবি সংগৃহীত

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) অপারেশনাল ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছে। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে সর্বোচ্চ সংখ্যক কনটেইনার হ্যান্ডলিংয়ের (লোড-আনলোড) নতুন রেকর্ড গড়েছে।

ওই দিনে এনসিটিতে মোট ৫ হাজার ৭০৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়, যা এই টার্মিনালের ইতিহাসে একদিনে সর্বোচ্চ। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম।

একই সময়ে বন্দরের সব টার্মিনাল মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ১৬২ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, তাদের সুদক্ষ ব্যবস্থাপনা এবং টার্মিনাল অপারেটর চিটাগাং ড্রাই ডক লিমিটেডের দক্ষ পরিচালনায় এনসিটিতে এই রেকর্ড অর্জন হয়েছে। এটি বন্দরের সামগ্রিক সক্ষমতা ও কার্যক্রমের গতিশীলতার বড় প্রমাণ।

এর আগে গত ১১ এপ্রিল ৫ হাাজার ৪৮৪ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে রেকর্ড গড়েছিল। অল্প সময়ের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে বন্দর।

এদিকে মহান মে দিবস উপলক্ষে বন্দর কর্তৃপক্ষ এই অর্জন বন্দরের বিভিন্ন টার্মিনালে কর্মরত শ্রমিকদের উৎসর্গ করেছে। তাদের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও দক্ষতার ফলেই এই সাফল্য এসেছে বলে জানানো হয়।

বন্দর সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্জন দেশের সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নিউমুরিং কনটেইনার টার্মিনালের এই রেকর্ড ভবিষ্যতে আরও বৃহৎ সক্ষমতা অর্জনের পথ সুগম করবে।
সানা/আপ্র/০২/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিসিএসে সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার
০১ অক্টোবর ২০২৬

বিসিএসে সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে বাদপড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে...

কনটেইনার লাইনচ্যুত হওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা
০১ অক্টোবর ২০২৬

কনটেইনার লাইনচ্যুত হওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা

শিডিউল বিপর্যয়ে পড়েছে ট্রেন। ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেন দুই থেকে আড়াই...

বিমানের তিন পরিচালকসহ চার কর্মকর্তাকে সকালে বদলির পর বিকেলেই স্থগিত
০১ অক্টোবর ২০২৬

বিমানের তিন পরিচালকসহ চার কর্মকর্তাকে সকালে বদলির পর বিকেলেই স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের তিন পরিচালকসহ চার কর্মকর্তাকে সকালে বদলি ও পদায়ন করার পর বিকেল...

স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
০১ অক্টোবর ২০২৬

স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার ফেনীর ফুলগ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে