গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

৩০০ জন হামের রোগীর সামনে কথা বলছি না: সংসদে রুমিন ফারহানা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২০ পিএম, ০৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ০১:১১ এএম ২০২৬
৩০০ জন হামের রোগীর সামনে কথা বলছি না: সংসদে রুমিন ফারহানা
ছবি

সংসদ সদস্য রুমিন ফারহানা -ছবি সংগৃহীত

দেশে হাম সংক্রমণ পরিস্থিতি ও মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে সংসদে তীব্র সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, রোগীদের ভয় দেখানো নয়, বরং সাহস দেওয়া প্রয়োজন। এ সময় ‘প্যানিক’ তৈরি না করার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যেরও জবাব দেন তিনি।

বুধবার (৮ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে ৭১ বিধির ওপর আলোচনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে উদ্দেশ করে তিনি এসব কথা বলেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের রোগীদের ভয় দেখানো উচিত নয়, এতে আতঙ্ক সৃষ্টি হতে পারে। রুমিন ফারহানা সংসদে হামে আক্রান্ত রোগীদের একটি ডাটাবেইজ উপস্থাপন করলে সেটির প্রসঙ্গ টেনেই তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, “আমি তো জানতাম আমি ৩০০ জন সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ জন হামের রোগীর সামনে তো কথা বলছি না। সংসদে যদি স্বার্থের প্রশ্নে বলতে না পারিৃ।”

তিনি স্বাস্থ্য অধিদফতরের তথ্য তুলে ধরে বলেন, গত ১৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনে ৯৮ জন শিশুর সন্দেহজনকভাবে হামে মৃত্যু হয়েছে এবং নিশ্চিত মৃত্যু হয়েছে ১৬ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনকভাবে চার জন এবং নিশ্চিতভাবে দুজনের মৃত্যু হয়েছে। তবে গত দুই সপ্তাহে বিভিন্ন হাসপাতালের তথ্য অনুযায়ী একটি জাতীয় দৈনিক ৬১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে। তার দাবি, দেশে আগে হামে মৃত্যুহার ছিল প্রতি ১০ লাখে ১ শতাংশ, যা এখন বেড়ে ১৬ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, “এই সংসদে যারা আছেন, আপনারা সবাই কোনো না কোনো সন্তানের পিতা। সন্তানের লাশ কাঁধে নেওয়ার চেয়ে ভারী কিছু নেই। আমরা যে পরিসংখ্যান দিচ্ছি, এর পেছনে আছে একটি মায়ের কান্না, একটি পিতার আর্তনাদ, একটি পরিবারের ভেঙে পড়া।”

রুমিন ফারহানার বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “আল্লাহর রহমতে আমরা সবাই সন্তানের পিতা। আমাদের দরদ আছে। সন্তান হারানোর কষ্ট আমরা বুঝি।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৪১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি আপনাকে সংসদে কথা বলতে নিষেধ করিনি, শুধু প্যানিক সৃষ্টি না করার কথা বলেছি। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি। আশা করি সম্মানিত সংসদ সদস্য ভবিষ্যতে আমাদের গঠনমূলকভাবে সহযোগিতা করবেন।”
সানা/আপ্র/৮/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর
১৫ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বহু পরিবারকে স্বজন হারানোর বেদনা থেকে রক্ষা করা সম্ভব ব...

ফুটপাতে মারধরের ঘটনায় দুজনই কারাগারে, পুলিশ সদস্য প্রত্যাহার
১৫ অক্টোবর ২০২৬

ফুটপাতে মারধরের ঘটনায় দুজনই কারাগারে, পুলিশ সদস্য প্রত্যাহার

ঢাকার ধানমন্ডিতে ফুটপাতে এক ব্যক্তিকে চড়-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় মারধরকারী খালিদ হাস...

সৌদি আরবে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী
১৫ অক্টোবর ২০২৬

সৌদি আরবে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার প্রভাবে সৌদি আরবে ফ্লাইট চলাচল বিঘ্নিত হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর)...

কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রা শুরু ২৬ অক্টোবর
১৫ অক্টোবর ২০২৬

কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রা শুরু ২৬ অক্টোবর

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন এবার কক্সবাজার পর্যন্ত যাবে। আগামী ২৬ অক্টোবর থ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে