গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’, পদ হারালেন কিউরেটর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩০ পিএম, ০১ জুন ২০২৬ | আপডেট: ১৬:৩৪ এএম ২০২৬
চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’, পদ হারালেন কিউরেটর
ছবি

ডা. মো. আতিকুর রহমান

রাজধানীর জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে অসদাচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সমমান) পদে বদলি করা হয়েছে। অপরদিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের ডেপুটেশন অ্যান্ড ট্রেনিং রিজার্ভে কর্মরত ডা. মো. হাবিবুর রহমানকে জাতীয় চিড়িয়াখানার নতুন কিউরেটর হিসেবে পদায়ন করা হয়েছে।  
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। 
তবে কী ধরনের অসদাচরণের অভিযোগে ডা. আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত উল্লেখ করা হয়নি। 
মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কোরবানির জন্য বিক্রিত আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে উদ্ধারের পর জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়। সেখানে মহিষটিকে একই নামে দর্শনার্থীদের জন্য প্রদর্শনের বিষয়টি প্রশাসনিক মহলে বিতর্কের জন্ম দেয়। এই ঘটনাকে কেন্দ্র করেই কিউরেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সূত্রগুলোর দাবি। 
সংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নামের সঙ্গে মিল রেখে একটি মহিষকে সরকারি প্রতিষ্ঠানে একই পরিচয়ে প্রদর্শনের বিষয়টি প্রশাসনিকভাবে বিব্রতকর হিসেবে বিবেচিত হয়েছে। বিষয়টি সরকারের উচ্চপর্যায় পর্যন্ত আলোচনায় যাওয়ার পর কিউরেটরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 
পবিত্র ঈদুল আজহার আগে দেশজুড়ে আলোচনায় আসে অ্যালবিনো মহিষটি। প্রায় ৭০০ কেজি ওজনের গোলাপি-সাদা রঙের মহিষটির মাথার সামনের সোনালি চুল এবং কিছু শারীরিক বৈশিষ্ট্যের কারণে খামারিরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে এর নাম রাখেন। 
সানা/আপ্র/১/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘দৌড় দিবি না’ বলে গুলি, একজন নিহত, আহত ১
০৭ সেপ্টেম্বর ২০২৬

‘দৌড় দিবি না’ বলে গুলি, একজন নিহত, আহত ১

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে হেলমেট পরিহিত ব্যক্তিদের গুলিতে ইমরান হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়...

র‌্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা, নেপথ্যে পারিবারিক বিরোধ
০৭ সেপ্টেম্বর ২০২৬

র‌্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা, নেপথ্যে পারিবারিক বিরো...

পুরান ঢাকার কলতাবাজারে র‌্যাবের পরিচয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীকে বাসা থেকে তুলে...

আরো ১০ সংসদীয় কমিটি, সভাপতির পদে বিরোধীরা নেই
০৭ সেপ্টেম্বর ২০২৬

আরো ১০ সংসদীয় কমিটি, সভাপতির পদে বিরোধীরা নেই

জাতীয় সংসদে আরো ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স...

তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন যুবক
০৭ সেপ্টেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন যুবক

রাজধানীর সবুজবাগে এক তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে সিফাত উল্লাহ (২৭) নামে এক যুব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে