গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

শিশুদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন সমাজকল্যাণ মন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩২ পিএম, ০১ জুন ২০২৬ | আপডেট: ০৪:৪৫ এএম ২০২৬
শিশুদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন সমাজকল্যাণ মন্ত্রী
ছবি

রোববার রাজধানীর বেইলি রোডে অবস্থিত মন্ত্রীর সরকারি বাসভবনে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন -ছবি সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।
রোববার (৩১ মে) রাজধানীর বেইলি রোডে অবস্থিত মন্ত্রীর সরকারি বাসভবনে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
অনুষ্ঠানে মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা), আজিমপুর ছোটমণি নিবাস এবং শিশু বিকাশ কেন্দ্রের শিশুরা অংশগ্রহণ করে। এ সময় মন্ত্রী শিশুদের সঙ্গে কিছতা সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
এ সময় মন্ত্রী শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের ঈদের অভিজ্ঞতার কথা শোনেন এবং ব্যক্তিগতভাবে সব শিশুদের নিজ হাতে আপ্যায়ন করেন। পাশাপাশি শিশুদের জন্য মৌসুমি ফলসহ বিশেষ খাবারের আয়োজন করেন।
অনুষ্ঠানে উপস্থিত শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, এমন একটি দিন তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। অনেক শিশু মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং তার আন্তরিক স্নেহ-আপ্যায়নে আনন্দ প্রকাশ করে।
এ সময় মন্ত্রী বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ। বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত, তাদের মুখে হাসি ফোটানোই আমাদের নৈতিক দায়িত্ব। শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে মন্ত্রীর সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১/৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

কর্মজীবী নারীদের পারিবারিক আবেগঘন শ্রম সমাজে পুরোপুরি অস্বীকৃত
১৪ অক্টোবর ২০২৬

কর্মজীবী নারীদের পারিবারিক আবেগঘন শ্রম সমাজে পুরোপুরি অস্বীকৃত

কর্মজীবী নারীরা শুধু অফিসের কাজ করেন না, ঘরের সব দায়িত্বও কাঁধে তুলে নিতে বাধ্য হয়েছেন। অনেক ক্ষেত্র...

হঠাৎ হারিয়ে যায় পরিচয়হীন ভাগ্যবিড়ম্বিত মানবসন্তান পথশিশুরা
১৪ অক্টোবর ২০২৬

হঠাৎ হারিয়ে যায় পরিচয়হীন ভাগ্যবিড়ম্বিত মানবসন্তান পথশিশুরা

প্রায় প্রতিদিনই দশ-এগারো বছরের শেফালি বিজয় সরণি মোড়ে দাঁড়িয়ে ফুল বিক্রি করত। তারা দুই ভাইবোন এখানেই...

সাম্প্রতিক ঘটনাপ্রবাহে কন্যাশিশুর সুরক্ষায় সব পরিবারই উদ্বিগ্ন
১৪ অক্টোবর ২০২৬

সাম্প্রতিক ঘটনাপ্রবাহে কন্যাশিশুর সুরক্ষায় সব পরিবারই উদ্বিগ্ন

কন্যাশিশুদের ঘিরে বাংলাদেশে অভিভাবকদের উদ্বেগ বাড়ছে। স্কুলে যাওয়ার পথে নিরাপত্তা, অপরিচিত মানুষের সঙ...

ঢাকার রাস্তায় রাইডশেয়ারিং সেবায় চালক-যাত্রী নারী
১৪ অক্টোবর ২০২৬

ঢাকার রাস্তায় রাইডশেয়ারিং সেবায় চালক-যাত্রী নারী

ঢাকার ব্যস্ত সড়ক। চারদিকে গাড়ির ভিড়, যানজট আর হর্নের শব্দ। এর মধ্যেই ফাঁক গলে এগিয়ে যাচ্ছে একটি মোটর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে