গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

বিউফোর্ট দুর্গ দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:১০ পিএম, ০১ জুন ২০২৬ | আপডেট: ১৩:৫৩ এএম ২০২৬
বিউফোর্ট দুর্গ দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী
ছবি

লেবাননের দক্ষিণাঞ্চলের প্রায় ৯০০ বছরের পুরোনো ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ ও এর সংলগ্ন কৌশলগত শৈলশিরার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনারা -ছবি এএফপি

লেবাননের দক্ষিণাঞ্চলের প্রায় ৯০০ বছরের পুরোনো ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ ও এর সংলগ্ন কৌশলগত শৈলশিরার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনারা। এটি দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, অভিযানের সময় হিজবুল্লাহর ড্রোন হামলায় তাদের এক সেনা নিহত এবং আরো চারজন আহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ছয় সপ্তাহ আগে যুদ্ধবিরতি ঘোষিত হলেও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ অব্যাহত রয়েছে। এ সময় ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলা চালালে ওই এলাকায় স্কুল বন্ধসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, বিউফোর্ট শৈলশিরা ও ওয়াদি আল সালুকি এলাকায় অভিযান চালিয়ে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং হিজবুল্লাহর যোদ্ধাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, ওই এলাকায় ইরানের সহায়তায় গড়ে ওঠা সামরিক অবকাঠামোও ধ্বংস করা হয়েছে।
তবে এসব দাবির বিষয়ে লেবানন সরকার বা হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইসরায়েলি বাহিনীর মতে, এই শৈলশিরা দখলের ফলে দক্ষিণ লেবাননের বড় অংশ এবং ইসরায়েলের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়েছে।
অন্যদিকে চলমান সংঘাতে প্রাণহানি ও বাস্তুচ্যুতির সংখ্যা ক্রমেই বাড়ছে। বিভিন্ন সূত্র অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে লেবাননে তিন হাজারের বেশি মানুষ নিহত এবং বারো লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই দখলদারিত্ব পরিস্থিতিকে আরো জটিল ও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে। 
সানা/আপ্র/১/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নারীসহ নিহত ৮
১৭ অক্টোবর ২০২৬

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

নিউইয়র্কে ফেন্টানাইল খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, মৃত্যু
১৭ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে ফেন্টানাইল খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি কলেজের আবাসিক কক্ষে ফেন্টানাইল নামের শক্তিশালী মাদক খাইয়ে এক ছাত্রীকে...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম সংগঠন
১৭ অক্টোবর ২০২৬

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম সংগঠন

মুসলিম বিশ্বে বহুল পরিচিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...

ভারত-চীনের ওপর শতভাগ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
১৭ অক্টোবর ২০২৬

ভারত-চীনের ওপর শতভাগ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

ভারত ও চীনের ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি থাকা একটি বিতর্কিত আইনের প্রয়োগ আপাতত স্থগিত করেছেন যুক্তর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে