গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্র-ইরান প্রস্তাবিত সমঝোতা স্মারকে অবরুদ্ধ ১২০০ কোটি মার্কিন ডলার ফেরতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:০৮ পিএম, ০১ জুন ২০২৬ | আপডেট: ১৮:২৪ এএম ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান প্রস্তাবিত সমঝোতা স্মারকে অবরুদ্ধ ১২০০ কোটি মার্কিন ডলার ফেরতের দাবি
ছবি

মোজতবা খামেনি -ছবি এক্স থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারকে অবরুদ্ধ ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলারের সম্পদ ফেরত দেওয়ার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
গত শনিবার (৩০ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অনানুষ্ঠানিক একটি খসড়ার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। তবে এর আগে একই ধরনের দাবি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ‘বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছিল।
প্রতিবেদনে আরো বলা হয়, প্রস্তাবিত চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ৬০ দিনের মধ্যে ইরানকে ওই অবরুদ্ধ অর্থে পূর্ণ প্রবেশাধিকার দিতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে তা ইরানের পছন্দের ব্যাংক বা গন্তব্যে স্থানান্তর ও ব্যবহারের সুযোগ তৈরি হয়।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো ধরনের অর্থ লেনদেন বা সম্পদ মুক্তি দেওয়া হবে না।
এদিকে রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে দাবি করা হয়, তেহরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বজায় রাখবে। এই গুরুত্বপূর্ণ জলপথ দীর্ঘদিন ধরে আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, এই কৌশলগত প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে হবে এবং ইরানের একক নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য নয় বলে ওয়াশিংটন বারবার জানিয়ে আসছে।
বিশ্লেষকদের মতে, অবরুদ্ধ অর্থ ও হরমুজ প্রণালি-সংক্রান্ত বিরোধ সম্ভাব্য চুক্তির ভবিষ্যৎকে আরো জটিল করে তুলছে। সূত্র: এএফপি
সানা/আপ্র/১/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নারীসহ নিহত ৮
১৭ অক্টোবর ২০২৬

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নারীসহ নিহত ৮

ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

নিউইয়র্কে ফেন্টানাইল খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, মৃত্যু
১৭ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে ফেন্টানাইল খাইয়ে ছাত্রীকে ধর্ষণ, মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি কলেজের আবাসিক কক্ষে ফেন্টানাইল নামের শক্তিশালী মাদক খাইয়ে এক ছাত্রীকে...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম সংগঠন
১৭ অক্টোবর ২০২৬

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম সংগঠন

মুসলিম বিশ্বে বহুল পরিচিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...

ভারত-চীনের ওপর শতভাগ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
১৭ অক্টোবর ২০২৬

ভারত-চীনের ওপর শতভাগ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

ভারত ও চীনের ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি থাকা একটি বিতর্কিত আইনের প্রয়োগ আপাতত স্থগিত করেছেন যুক্তর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে